এক্সপ্লোর

Suvendu Adhikari : আলু চাষিদের জন্য বড় বার্তা ! এবার থেকে পাবেন এই সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Big Announcement For Farmers : 'আলু চাষি বা আলু ব্যাবসায়ীদের যে যন্ত্রনা আগের সরকার দিয়েছে আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম।' আলু চাষিদের উদ্দেশে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

কলকাতা : মঙ্গলবার বিকেলে তিলজলায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। মৃত্যু হয় ২ জনের, চিকিৎসাধীন আরও ৩ জন। এই ঘটনাকে কেন্দ্র করে রিপোর্ট তলব করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর রিপোর্ট পাওয়ার পর সাংবাদিক বৈঠক করেন তিনি। ঘটনা নিয়ে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি আলু চাষিদের জন্যও একটি বড় ঘোষণা করেন তিনি। যা এতদিন পূর্বের সরকার করতে পারেনি, সেই কাজ করার ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।                                    

সাংবাদিক বৈঠক থেকে আলু চাষিদের উদ্দেশে বলেন, ''গত কয়েক বছর ধরে আগের সরকার আলু চাষিদের উপর অত্যাচার করছিলেন। আমরা ও মুখ্যসচিব মিলে একটি নোটিফিকেশন করব, যা এগ্রিকালচার প্রোডাকশন করেন সঙ্গে আলু চাষিরা, ফল-সবজি সহ সমস্ত চাষিদের জন্য। এটা অন্নরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষি বা আলু ব্যাবসায়ীদের যে যন্ত্রনা আগের সরকার দিয়েছে আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম। এবং কোনও ইন্টার স্টেট বর্ডারে বা আন্তঃরাজ্য সীমান্তে কোনও আইন প্রণয়নকারী সংস্থা কোনও চাষি, কৃষি ব্যবসায়ী বা ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি করতে পারবে না। সেটা পুলিশ হতে পারে বা অন্যান্য যে কোনও আইন প্রণয়নকারী সংস্থা হতে পারে। আমরা আজ থেকে এটা বন্ধ করলাম।     

আরও পড়ুন - 'রাজ্যের জন্য অশনি সংকেত' ! তিলজলা কাণ্ড নিয়ে এই ৫ বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর       

মুখ্যমন্ত্রী আরও জানান, ''এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছেন এবং দুর্নীতি নিয়ে কোনও আপোষ নয়। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নির্বাচন চলাকালীন আমাদের তরফ থেকে বলা হয়েছে। পাশাপাশি সঙ্কল্পপত্রেও বলা হয়েছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে।''        

মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন যে, রাজ্যে বাইরে পণ্য নিয়ে যাওয়ার সময় পুলিশ বা অন্য কোনও সংস্থার জুলুম মেনে নেবে না নতুন সরকার।  আন্তঃরাজ্য সীমানায় কর্মরত পুলিশ ও পরিবহণ দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কৃষিপণ্যের ট্রাক চলাচলের ক্ষেত্রে  কোনও হয়রানি না করা হয়। যদি এমন খবর আসে তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং আলু চাষিরা এবার থেকে নির্ধিদায় তাঁদের পণ্য বাইরের রাজ্যে পাঠাতে পারবেন এবং মুনাফা লাভ করতে পারবেন।                        

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Advertisement

ভিডিও

Dilip Ghosh News | 'আমফানে ক্ষতিগ্রস্ত সুন্দরবন, ক্ষতিপূরণ পেয়েছে পুরুলিয়ায়' | ABP ANANDA LIVE
Kolkata Waterlogging News |
Abhijit Das Bobby News | অভিষেকের সেবাশ্রয়ে 'দুর্নীতি', রাজ্য মেডিক্যাল কাউন্সিলে অভিজিৎ দাস ববি | ABP ANANDA LIVE
Kolkata Waterlogging News | টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। ডলে ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ | ABP ANANDA LIVE
BJP - Tolabaji News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget