এক্সপ্লোর

Tiljala Fire Incident : 'রাজ্যের জন্য অশনি সংকেত' ! তিলজলা কাণ্ড নিয়ে এই ৫ বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari on Tiljala Case : ''আমরা এখন জিরো টলারেন্স-এর ব্যবস্থা নিচ্ছি। রিপোর্টে যা পাওয়া গেছে তা কলকাতা বা রাজ্যের জন্য অশনিসংকেত। ওই অবৈধ কারখানা বা বিল্ডিং-এ কোনও...''

কলকাতা : মঙ্গলবার বিকেলে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায় কলকাতার তিলজলায়। টালিখোলা মসজিদের কাছে বাড়ির ভিতরে থাকা একটি চামড়ার কারখানায় হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় এবং ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের তীব্রতা দেখে প্রাণ বাঁচাতে আতঙ্কে সেই কারখানার কর্মীরা দিশেহারা হয়ে বাথরুমে আশ্রয় নেন। উদ্ধারকারীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’জনের মৃত্যু হয়। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম অবস্থায় আরও তিন জন বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনার জেরে দুজনকে গ্রেফতার করে পুলিশ।  

এই ঘটনাকে নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তদন্ত কমিটি গঠন করা হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব এর রিপোর্ট পেশ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রিপোর্ট পাওয়ার পর সাংবাদিক বৈঠক করে তিনি জানান, ''রিপোর্ট পাওয়া গেছে। কিন্তু রিপোর্টে যা পাওয়া গেছে তা কলকাতা বা রাজ্যের জন্য অশনিসংকেত। ওই অবৈধ কারখানা বা বিল্ডিং-এ কোনও বিল্ডিং প্ল্যান নেই। ফায়ার ও ইলেকট্রিসিটি সঠিক ব্যবস্থাও ছিল না এবং অবৈধ। আমরা এই ঘটনার কারণে কতগুলো কড়া ব্যবস্থা নিয়েছি।''          

আরও পড়ুন - 'নেই বেরোনোর রাস্তা..বেআইনিভাবে চলছিল কারখানা' ! তিলজলা অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে রিপোর্ট তদন্তকারী কমিটির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া ব্যবস্থা নিয়ে স্পষ্ট করে বার্তা দেন। তিনি জানান -  
১. ''তিলজলা PS-এর কেস নম্বর ২২৬ অনুযায়ী কারখানার মালিক সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ''
২. ''ইলেকট্রিক সংস্থাকে স্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ কেটে দেয়ার নির্দেশ দিয়েছি। ''
৩. ''CSC-কে বলা হয়েছে যত এই ধরণের অবৈধ কারখানা আছে তাদের বিদ্যুৎ সংযোগ বাদ দেওয়ার জন্য, বিশেষ করে কসবা, তিলজলা, মোমিনপুর, ইকবালপুর এই সব জায়গায়। ''                        
৪. ''পৌর নগর-উন্নয়ন সচিবকে বলা হয়েছে, একদিনের মধ্যে অবৈধ বিল্ডিংগুলো ভেঙে ফেলার জন্য। KMC-এর উদ্যোগে ও কলকাতা পুলিশ-এর সাহায্য নিয়ে।'' 
৫. ''KMC-কে বলা হয়েছে, এই ধরণের বিপদজনক কারখানার জলের সংযোগ কেটে দিতে।''          

মুখ্যমন্ত্রী আরও জানান, ''আমরা এখন জিরো টলারেন্স-এর ব্যবস্থা নিচ্ছি। যারা সতর্ক হওয়ার হয়ে যান। যারা বেআইনি কাজকর্ম করছেন, তাঁদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরণের কাজ থেকে বিরত থাকতে কড়া নির্দেশিকা ও উপদেশ দিচ্ছি।            

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
BJP News : যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget