এক্সপ্লোর

Khandaghosh Chaos: ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণধোলাই, খণ্ডঘোষে আক্রান্ত পুলিশও

Khandaghosh News: নাবালিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রাইমারি স্কুলের একজন শিক্ষককে গণপিটুনির ঘটনা ঘটল খণ্ডঘোষে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরও আক্রান্ত হতে হয়।

কমলকৃষ্ণ দে, খণ্ডঘোষ: প্রাইমারি স্কুলের এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ গণধোলাই দেওয়া হল ওই স্কুলেরই এক শিক্ষককে। খবর পেয়ে তাকে উদ্ধার করে গ্রেফতার করার জন্য পুলিশ গেলে তাদের ওপরই চড়াও হয় মারমুখী জনতা। পরে আক্রমণ চালানোর অভিযোগে ১০ জনকে গ্রেফতারের পাশাপাশি অভিযুক্ত শিক্ষককেও গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে ঘটা এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনাও ছড়িয়েছে।

আরও পড়ুন: Burdwan News: ছেলেধরা সন্দেহে নাবালিকা সহ ২ জনকে বেধড়ক মারধর, তীব্র উত্তেজনা বর্ধমানে

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের একটি প্রাইমারি স্কুলে ক্লাস ফোরের এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে। তার সঙ্গে হওয়া আচরণের কথা বাড়িতে গিয়ে জানায় ওই নাবালিকা। এরপর তার পরিবারের সদস্যরা ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের একাংশকে নিয়ে স্কুলে পৌঁছে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্ত শিক্ষককে ধরে বেধড়ক মারধর করতে শুরু করেন। যার খবর পেয়েই ওই স্কুলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন খণ্ডঘোষ থানার পুলিশ কর্মীরা। কিন্তু, তাঁদের ওপরও চড়া হয় গ্রামবাসীরা। পুলিশকে লক্ষ্য করে লাগাতার ইট ছোঁড়ার পাশাপাশি তাদের গাড়িও ভাঙচুর করা হয়। এমনকী পুলিশ কর্মীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন অনেকে। এই ঘটনার ফলে কয়েকজন পুলিশকর্মী জখম হন। পরে আরও বেশি পুলিশ কর্মী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার পাশাপাশি তাঁদের ওপর হামলা চালানোর অভিযোগে ২ মহিলা সহ মোট ১০ জনকে গ্রেফতার করে। 

আরও পড়ুন: Cooch Behar News: মহিলাকে একের পর এক লাথি তৃণমূলের নেতার ভাইয়ের, করাত হাতে তাড়া, মাথাভাঙায় কী ঘটল দেখুন

পুলিশ সূত্রে খবর, ওই প্রাইমারি স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে তুমুল গণ্ডগোলের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যাওয়া হয়েছিল। কিন্তু, জনতার একাংশ আচমকা মারমুখী হয়ে পুলিশের ওপরই চড়াও হয়। তাদের গাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। যার জেরে গাড়ির কাঁচ ভাঙার পাশাপাশি কয়েকজন পুলিশ কর্মী জখম হন। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Durgapur News : হাতে-পায়ে বাঁধা দড়ি, বৃদ্ধকে পরিত্যক্ত আবাসনে ফেলে রেখেছিল ছেলেরাই, জানা গেল গোঙানির শব্দে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Arpita Sarkar : 'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget