এক্সপ্লোর

Durgapur News : হাতে-পায়ে বাঁধা দড়ি, বৃদ্ধকে পরিত্যক্ত আবাসনে ফেলে রেখেছিল ছেলেরাই, জানা গেল গোঙানির শব্দে

ভাঙা খাটে  হাত পায়ে  দড়ি বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন এক বৃদ্ধ । দুই চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। বলার ক্ষমতা নেই। শুধুই বের হচ্ছে গোঙানির শব্দ।



মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : পরিতক্ত আবাসনের ভেতর থেকে গোঙানি শব্দ। তা শুনে ভেতরে ঢুকেই চোখ কপালে উঠলো স্বাস্থ্য কর্মীর। একটি ভাঙা খাটে  হাত পায়ে  দড়ি বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন এক বৃদ্ধ । দুই চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। বলার ক্ষমতা নেই। শুধুই বের হচ্ছে গোঙানির শব্দ। খোঁজ নিয়ে দেখা গেল তিনি এক রাষ্ট্রায়ত্ত মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠল দুর্গাপুর পুরসভার ৪নং ওয়ার্ডের জয়দেব অ্যাভিনিউতে। দুর্গাপুরের জয়দেব এভিনিউ এলাকার মাগারাম ঘোষ। বয়স ৮০ পেরিয়েছে। রয়েছে তাঁর তিন ছেলেও। এক ছেলে ইস্পাত কারখানার কর্মী আর দুই ছেলে বেসরকারি সংস্থায় কর্মরত। দুর্গাপুরেই বিভিন্ন জায়গায় থাকেন তাঁরা। কিন্তু অসুস্থ বৃদ্ধ বাবার জায়গা হয়নি তাঁদের কারও বাড়িতেই। স্থানীয়দের অভিযোগ,  ছেলেরাই দুর্গাপুর ইস্পাত কারখানার পরিত্যক্ত একটি আবাসন দখল করে খাটে শুইয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে দেয়। 

বর্ষার মুখে চারিদিকে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। তাই  শুক্রবার সকালেই দুর্গাপুর পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছিলেন। তখনই এই অমানবিক ঘটনা নজরে আসে। খবর দেওয়া হয় বিদায়ী পুরমাতা মণি দাশগুপ্তকে। এই খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধর বড় ছেলে দয়াময় ঘোষকে ডেকে পাঠানো হয়। তাঁকে কার্যত তুলোধোনা করেন বিদায়ী কাউন্সিলর। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকেও।

এলাকাবাসীরাও ভিড় জমান সেখানে। তারপরেই সকলে মিলে অসুস্থ বৃদ্ধর হাত পায়ের দড়ি খুলে দেন। নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতলে। বড় ছেলে দয়াময় ঘোষ বলেন,'বাবা এখানেই পাশের আবাসনে থাকতেন,। সেই জন্য এখানেই রাখা হয়। বাবার চিকিৎসা চলছিল। তাই যাতে না পড়ে যায়, সেই জন্য দড়ি বেঁধে রাখা হয়। আমি নিয়মিত আসি বাবার দেখভাল করি। সংসারের অবস্থা খারাপ হওয়ায় বাবার আবাসন ভাড়া দেওয়া হয়েছে। সেই জন্য পাশের  দখল করা এই ফাঁকা আবাসনে রাখা হয় বাবাকে । তবে অমানবিক কিছু ঘটেনি।'

বিদায়ী কাউন্সিলর বলেন, 'চরম অমানবিক ঘটনা। এমন নির্মম ঘটনা আগে কোনদিন দেখিনি। মাগারাম বাবু এলাকার খুব ভাল মানুষ। কিন্তু তাঁর ছেলেরা যে এরকম করতে পারে তা কল্পনাও করতে পারিনি। আমি পুলিশকে জানিয়েছি। প্রয়োজনে ছেলেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এই ধরনের ঘটনা যাতে সমাজে না ঘটে সেই নিয়েও সচেতনতা বাড়াবো।' 

আরও পড়ুন :

'খেতে দেয় না ছেলে-বউরা' খাবারের খোঁজে রাস্তা হারালেন বৃদ্ধা, ঠিকানা খুঁজে দিল হ্যাম রেডিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget