এক্সপ্লোর

Promoter Attack Update: ডেডলাইন দিয়ে কাউন্সিলরের বাড়িতে নোটিস পুলিশের, DGP-র দ্বারস্থ আক্রান্ত প্রোমোটার

Kolkata News: তোলা না দেওয়ায় বাগুইআটিতে প্রোমোটারকে এভাবেই মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।

কলকাতা: তোলাবাজিতে অভিযুক্ত কাউন্সিলর কোথায়? বাগুইআটিতে প্রোমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার পর ২ দিন পার। এখনও অধরা বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। গতকাল গভীর রাতে কাউন্সিলরের দেশবন্ধুনগরের ফ্ল্যাটে হানা দেয় বাগুইআটি থানার পুলিশ। কাউন্সিলরের ফ্ল্যাটের দরজায় নোটিস ঝুলিয়ে দেওয়া হয়।

তোলা না দেওয়ায় বাগুইআটিতে প্রোমোটারকে এভাবেই মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অথচ ঘটনার ২ দিন পরও খোঁজই নেই অভিযুক্ত কাউন্সিলরের। এবার ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়ে শাসক নেতার বাড়িতে নোটিস ঝোলাল পুলিশ। আক্রান্ত প্রোমোটারের অভিযোগ, আইন মেনে নির্মাণ কাজ করলেও, তাঁর কাছে ৫০ লক্ষ টাকা দাবি করেন বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। ২৩ লক্ষ টাকা দিয়েও দেন তিনি। বাকি টাকা না দেওয়ায়, জোর করে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ প্রোমোটারের। পরে ফের কাজ শুরু করায়, তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বন্দুকের বাঁট দিয়ে মেরে, মাথা ফাটিয়ে দেওয়া হয়। ২ জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এখনও অধরা।

সোমবার গভীর রাতে বাগুইআটির প্রতিবেশী পাড়ায় তৃণমূল নেতার ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। যদিও ফ্ল্যাট তালাবন্ধ ছিল। মঙ্গলবার সকালে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের ফ্ল্যাটে নোটিস ঝোলায় বাগুইআটি থানার পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে থানায় তলব করা হয় তাঁকে। এই ঘটনায় বিধাননগর পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে বারবার ফোন করা হলেও তাঁর মোবাইল 'নট রিচেবল'। এফআইআর-এ নাম থাকা বাকিদের খোঁজেও তল্লাশি চলছে।

অন্য়দিকে এদিনই রাজ্য় পুলিশের ডিজির অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন আক্রান্ত প্রোমোটার কিশোর হালদার। আক্রান্ত প্রোমোটার বলেন, "ওত সময়ে গেল তবু গ্রেফতার হল না সমরেশ। ও প্রভাবশালী ওর মাথার হাত আছে। কোনও উপায় না পেয়ে ডিজির কাছে গেলাম।'' আক্রান্ত প্রোমোটারের স্ত্রী দেবশ্রী হালদার বলেন, "আতঙ্কের মধ্য়ে রেয়ছি আমরা। কখন কী হয়। ওভাবে যদি আক্রমণ হতে পারে কারও ওপর তাহলে তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই।'' অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Sujay Krishna Bhadra: এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু, হেফাজতে চেয়ে আবেদন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget