এক্সপ্লোর

ED : ২০১১’র পর থেকে কয়েকগুণ কীভাবে বেড়েছে এই নেতামন্ত্রীদের সম্পত্তি? মামলা হাইকোর্টে

২০১১’র পর থেকে কয়েকগুণ বেড়েছে। কোনও কোনও নেতার সম্পত্তি ১ হাজার গুণ পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ।

সৌভিক মজুমদার, কলকাতা : তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রীর সম্পত্তি সংক্রান্ত মামলায়, ED’কে পক্ষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

 ED’কে পক্ষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদে ৫০ কোটি টাকা প্রচুর সোনা ! এ’নিয়ে যখন রাজ্য-রাজনীতি তোলপাড় হচ্ছে, তখন শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীর সম্পত্তি সংক্রান্ত মামলায় এবার ED’কে পক্ষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

একাধিক নেতার সম্পত্তি ২০১১’র পর থেকে কয়েকগুণ বেড়েছে
২০১৭ সালে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় বলা হয়, ২০১১ ও ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের নেতা-মন্ত্রীরা নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন, তাতে দেখা যাচ্ছে, শাসক দলের একাধিক নেতার সম্পত্তি ২০১১’র পর থেকে কয়েকগুণ বেড়েছে। কোনও কোনও নেতার সম্পত্তি ১ হাজার গুণ পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ।

CBI তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা
এ’নিয়ে CBI তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। মামলাকারীর আদালতে জমা দেওয়া তালিকায় নাম রয়েছে হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু ও মলয় ঘটকের। ফিরহাদ হাকিম এনিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। মলয় ঘটকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও, প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মামলাকারীর দেওয়া তালিকায় নাম রয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ রায়, এবং প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান গৌতম দেবেরও। 

আর কার কার নাম
এছাড়াও নাম রয়েছে এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা, কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খান , ও কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহার। তৃণমূল বিধায়ক জাভেদ খান জানান, বিষয়টি বিচারাধীন, তাই তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারবেন না। মামলাটি পুরনো। মামলাকারীর আদালতে জমা দেওয়া তালিকায় নাম রয়েছে  তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে, আবার তৃণমূলে ফিরে আসা সাংসদ অর্জুন সিংহ, তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী দত্তরও।

 কিছু বলব না : রাজীব
রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এনিয়ে যোগাযোগ করা হলে, তিনি বলেন,  এ বিষয়ে কিছু বলব না।  শুনানিতে এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ED’কে এই মামলায় পার্টি করার নির্দেশ দিয়েছে। মামলাকারীর তরফে আদালতে জমা দেওয়া তালিকায় নাম রয়েছে দুই প্রয়াতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget