এক্সপ্লোর

Kestopur: বেআইনি নির্মাণের প্রতিবাদের শাস্তি, মা-মেয়েকে তৃণমূল কাউন্সিলরের পা ধরে ক্ষমা চাওয়ানোর অভিযোগ

TMC: অভিযুক্ত কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'রাখি পূর্ণিমার পবিত্র দিনে এনিয়ে কোনও মন্তব্য করব না'। বলেই চেয়ার ছেড়ে উঠে চলে যান অভিযুক্ত কাউন্সিলর।

হিন্দোল দে ও জয়ন্ত পাল, কেষ্টপুর: বেআইনি নির্মাণের প্রতিবাদ করাতেই বিপত্তি, মা-মেয়েকে কান ধরে ওঠবোস করানোর অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কেষ্টপুরে।  তৃণমূল কাউন্সিলরের পা ধরে ক্ষমা চাওয়ানোরও অভিযোগ উঠেছে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মা-মেয়েকে মারধরেরও অভিযোগ উঠেছে। ঘটনার অভিযোগ জানাতে বাগুইআটি থানার দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা, দাবি অভিযোগকারী মা-মেয়ের। অন্যদিকে অভিযুক্ত কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'রাখি পূর্ণিমার পবিত্র দিনে এনিয়ে কোনও মন্তব্য করব না'। বলেই চেয়ার ছেড়ে উঠে চলে যান অভিযুক্ত কাউন্সিলর। বাগুইআটি থানার সঙ্গে যোগাযোগ করা হলেও মেলেনি কোনও প্রতিক্রিয়া। 

বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় কেষ্টপুরে মা-মেয়েকে হেনস্থা ও কান ধরে ওঠবস করানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধেও উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ। মুখ লুকোতে রাখি পূর্ণিমার দোহাই অভিযুক্ত কাউন্সিলরের। অভিযোগ আসলে খতিয়ে দেখার আশ্বাস বাগুইআটি থানার IC-র।

অভিযোগকারিণী বলছেন, 'এমন কেউ ছিল না যে ওখানে আমার গায়ে হাত দেয়নি। আমার চুল ধরে টানেনি এবং আমার মায়ের গায়েও হাত দেওয়া হয়েছে'। অভিযোগকারিণী আরও বলছেন, ওকে মেরে পুরো কালশিটে পুরো সারা শরীরে পুরো দাগ করে দিয়েছে আমার মেয়েকে। বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন। অভিযোগ, তার জন্য কপালে জুটেছে বেধড়ক মারধর। এমনকী তৃণমূল কাউন্সিলরের পা ধরে ক্ষমা চাইতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। 

মেয়ে বলছেন, 'আমাকে আর মাকে হাত ধরে টেনে মন্দিরে ঢুকিয়ে দেওয়া হয়। চুলের মুটি ধরে কাউন্সিলরের পায়ের কাছে নিয়ে গিয়ে বলে ওনার পা ধরে ক্ষমা চাও। প্রমোটারদের ডাকা হয়। আমাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, গায়েব করার হুমকি দেওয়া হয়েছে। 

অভিযোগ, ২০২২ সালের মে মাতে, কেষ্টপুরের প্রফুল্ল কাননে এই বেআইনি নির্মাণটি শুরু হয়। এর, প্রতিবাদ করেন প্রতিবেশী মা এবং মেয়ে। প্রথমে অভিযোগ করা হয়, বিধাননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আশুতোষ নন্দীকে। পুলিশেও অভিযোগ করা হয়। অভিযোগ, কোনও সুরানা না হওয়ায় এরপর, বিধাননগর পুরসভা, এক ডাকে অভিষেক, দিদিকে বলো, জেলা শাসক, রাজ্য পুলিশের ডিডির কাছে অভিযোগ করা হয়। অভিযোগ, এরপরই  ৩ মার্চ স্থানীয় মন্দির কমিটির অফিসে তাঁদের ডেকে পাঠান তৃণমূবল কাউন্সিলর আশুতোষ নন্দী। সেখানেই তাঁদের উপর অকথ্য অত্যাচার করা হয়। 

তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে, চেয়ার ছেড়ে উঠে যান অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। বিধাননগর পুরসভার মেয়র, কৃষ্ণা চক্রবর্তী বলছেন, আমরা যদি জানতে পারি, আমাদের কাছে যদি তথ্য সমেত কেউ জমা দেয়, আমরা যথাযত ব্যবস্থা করব। কোথাও যদি আমরা কেউ অন্যায় করি, তার যথাযত ব্যবস্থা নেবে এটা আমি বলতে পারি। বাগুইআটি থানার IC সোমনাথ ভট্টাচার্য বলেন, বিষয়টি নিয়ে আমি কিছু জানি না। অভিযোগ করলে খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: Hilsa Fish: জালে টান, ভেবেছিলেন 'অন্য কিছু', ৩ কেজির রুপোলি ইলিশ ধরা দিল মৎসজীবীর কাছে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget