এক্সপ্লোর

Hilsa Fish: জালে টান, ভেবেছিলেন 'অন্য কিছু', ৩ কেজির রুপোলি ইলিশ ধরা দিল মৎসজীবীর কাছে

Howrah Giant Hilsa: নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরতে বেরিয়েছিলেন উলুবেড়িয়ার মৎস্যজীবী । তবে এমনটা যে হবে,ভাবতেই পারেননি জগন্নাথ বাগ। জালে উঠল ৩ কেজির রুপোলি ইলিশ। বিকোল বিশাল দরে।

সুনীত হালদার, হাওড়া: অন্যদিনগুলির থেকে এতটা আলাদা হবে যে আজ, তা বোধহয় ভুলেও ঠাহর করেননি উলুবেড়িয়ার মৎসজীবী জগন্নাথ বাগ। জালে এবার যা উঠল তা বহুদিন মনে থাকবে। এক, দেড় কেজি নয়। একেবারে তিনকেজি ওজনের রুপোলি ইলিশ ধরা দিয়েছে তাঁর জালে। স্বাভাবিকভাবে আনন্দের অন্ত নেই তাঁর।

 নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরতে বেরিয়েছিলেন উলুবেড়িয়ার মৎস্যজীবী

প্রতিদিনকার মতো আজ সকালেও নৌকা নিয়ে গঙ্গা নদীতে মাছ ধরতে বেরিয়েছিলেন উলুবেড়িয়ার কালিনগরের মৎস্যজীবী জগন্নাথ বাগ। প্রতিদিন জালে বেশ কয়েকটি ইলিশ ধরা পড়লেও তাঁদের সাইজ ছিল এক কিলো থেকে দেড় কিলো। কিন্তু আজকে তাঁর ভাগ্য সুপ্রসন্ন ছিল। জালে একটু বেশি টান পরায় সে মনে মনে অন্য কিছু ভাবেন। জাল তুলতে দেখা যায় তিন কিলো সাইজের বড় ইলিশ। চওড়া হাসি জগন্নাথের মুখে।

চকচকে রুপোলি ইলিশ বিক্রি করে নগদ ৯০০০ টাকা লক্ষী লাভ জগন্নাথের

আর দেরি না করে সে সরাসরি চলে আসেন মাছের পাইকারি বাজারে। সেখানে বেশ কিছুক্ষণ দর কষাকষির পর মাছটির দাম ওঠে তিন হাজার টাকা কেজি। চকচকে রুপোলি ইলিশ বিক্রি করে নগদ ৯০০০ টাকা লক্ষী লাভ জগন্নাথের। এদিন তিনি বলেন, কত কুড়ি বছর ধরে তিনি গঙ্গায় মাছ ধরছেন। আগে দেড় থেকে দু কিলো সাইজের ইলিশ তার জালে ধরা পড়লেও কখনো তিন কিলো সাইজের ইলিশ ধরেননি। এই প্রথম এত বড় সাইজের ইলিশ ধরেছেন। এতে তিনি খুশি।

আরও পড়ুন, বকেয়ার দাবিতে তৃণমূলের দিল্লিতে সমাবেশে 'না' পুলিশের

জগন্নাথ বাগের সঙ্গে অনেকেই আশার আলো দেখছেন নতুন করে

ইদানিং দূষণের কারণে বর্ষাকালে গঙ্গায় ইলিশের আসা-যাওয়া অনেক কমে গেছে। জেলেরা মাছ ধরতে বেড়লেও বেশিরভাগ দিনে তারা খালি হাতে ফেরেন। কিন্তু আজ জগন্নাথ বাগের সঙ্গে অনেকেই আশার আলো দেখছেন নতুন করে। ওদিকে, লক্ষ লক্ষ টাকা দরের তেলিয়া ভোলা মাছ উঠেছে দিঘায়। একটা-দু'টো নয়, একসঙ্গে ৯টি মাছ। প্রায় ৩১ হাজার টাকা কেজি দরে চলছে বিক্রিবাঁটোয়ারা। এক একটি মাছের ওজন প্রায় ২৫-৩০ কেজি। ওড়িশার ধামরা থেকে এক মৎস্য ব্যবসায়ী এদিন দিঘা মোহনায় মাছগুলি নিয়ে আসেন। মাছগুলি পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দিঘা মোহনায়।গভীর সমুদ্রে পাওয়া যায় এই মাছ।  মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে বেজায় খুশি মৎস্যজীবীরা।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
Rajarhat News : রাজারহাটে ভাড়াবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, CCTV-তে কে ওই ব্যাগ হাতে কিশোর ? চাঞ্চল্যকর তথ্য
রাজারহাটে ভাড়াবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, CCTV-তে কে ওই ব্যাগ হাতে কিশোর ? চাঞ্চল্যকর তথ্য
West Bengal News Live: আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget