এক্সপ্লোর

Train Cancel: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ, বিপর্যস্ত রেল পরিষেবা

Train Service Disrupted: হাওড়া থেকে এখনও ১৩টি দূরপাল্লার ট্রেন বাতিল। শুধু হাওড়াই নয়। শিয়ালদা ডিভিশনেও বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। রুট সংক্ষিপ্ত করা হয়েছে বহু ট্রেনের।

কলকাতা: 'অগ্নিপথ’ (Agnipath) প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ, বিপর্যস্ত রেল পরিষেবা (Train Service)। পূর্ব-মধ্য রেল অঞ্চলে ছাত্র বিক্ষোভের জেরে আজ বাতিল করা হয়েছে পূর্ব রেলের (Eastern Railway) বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। হাওড়া (Howrah) থেকে এখনও ১৩টি দূরপাল্লার ট্রেন বাতিল। শুধু হাওড়াই নয়। শিয়ালদা (Sealdah) ডিভিশনেও বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। রুট সংক্ষিপ্ত করা হয়েছে বহু ট্রেনের।

কোন কোন ট্রেন রয়েছে এই তালিকায়? 

  • বাতিল শিয়ালদা-বালিয়া, শিয়ালদা-গঙ্গাসাগর এক্সপ্রেস
  • শুধুমাত্র মালদা পর্যন্ত যাবে হাটেবাজারে এক্সপ্রেস
  • সন্ধে ৭.৫০-এর হাওড়া-গয়া এক্সপ্রেস বাতিল
  • রাত ৮.৩৫-এর ডিব্রুগড়-হাওড়া-দানাপুর রাজেন্দ্রনগর এক্সপ্রেস বাতিল
  • রাত ৯.৪৫-এর হাওড়া-কাঠগোদাম বাগ এক্সপ্রেস বাতিল
  • রাত ১১.২০-র হাওড়া-মোকামা এক্সপ্রেস বাতিল
  • রাত ১১.৫৫-র হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস বাতিল

দিকে দিকে বিক্ষোভের প্রভাব রেল পরিষেবায়: সেনাবাহিনীতে নিয়োগের জন্য মোদি সরকারের নতুন প্রকল্প ‘অগ্নিপথে’র বিরোধিতায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিক্ষোভ এদিন তিন দিনে পড়ল। আর শুক্রবারের পর শনিবারও সেই আঁচ এসে পৌঁছল বাংলায়। যার জেরে আগেই বাতিল করা হয়েছে হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস ও হাওড়া-জয়নগর এক্সপ্রেস, আসানসোল-গয়া মেমু এক্সপ্রেস, আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ও মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস।

বিক্ষোভের আঁঁচ বাংলায়: অন্যদিকে এই প্রকল্পের প্রতিবাদে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে, রেল অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। রেললাইনেই চলে ডন-বৈঠক, সিট আপ। উল্টোদিকে বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। অবরোধের জেরে, শিয়ালদা মেন শাখায় দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। সমস্যায় পড়েন রেলযাত্রীরা। নিত্যযাত্রীরা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন। বিক্ষোভ হঠাতে গেলে, পুলিশ ও RPF-এর সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় আন্দোলনকারীদের। শেষে লাঠিচার্জ করে পুলিশ। টেনেহিঁচড়ে রেললাইনের ওপর থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।

আরও পড়ুন: BJP Meeting: লক্ষ্য পঞ্চায়েত-লোকসভা ভোট, অ্যাপের মাধ্যমে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

সেরা শিরোনাম

Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget