এক্সপ্লোর

BJP Meeting: লক্ষ্য পঞ্চায়েত-লোকসভা ভোট, অ্যাপের মাধ্যমে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

BJP New Initiative: অ্যাপের মাধ্যমে বুথে বুথে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ। হেস্টিংসে রাজ্য নির্বাচনী কার্যালয়ে কর্মীদের প্রশিক্ষণ। রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের উপস্থিতিতে প্রশিক্ষণ। 

কলকাতা: পঞ্চায়েত (Panchayet Election) এবং লোকসভা ভোটকে (Loksabha Election) লক্ষ্য করে ঝাঁপাতে চায় বিজেপি (BJP)। অ্যাপের (APP) মাধ্যমে বুথে বুথে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ। হেস্টিংসে রাজ্য নির্বাচনী কার্যালয়ে কর্মীদের প্রশিক্ষণ। রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের উপস্থিতিতে প্রশিক্ষণ। 

অ্যাপের মাধ্যমে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ: বিধানসভার ভোটে আশানুরূপ ফল হয়নি বিজেপির। পরাজয় হয়েছে পুরসভা ভোট। বিধানসভা ও লোকসভা উপনির্বাচনেও। এবার আগামী বছরই পঞ্চায়েত ভোট, তারপরই ২০২৪-এ লোকসভা নির্বাচন। তার আগে বঙ্গ বিজেপির প্রধান লক্ষ্য রাজ্যের প্রত্যেকটি বুথে দলের শক্তি বাড়িয়ে তোলা। সূত্রের খবর, সেজন্য ‘সরল’ নামে একটি অ্যাপের সাহায্য নেবে গেরুয়া ব্রিগেড। উল্লেখ্য, গত ২৫ মে থেকে বিজেপির বুথ সশক্তিকরণ অভিযান শুরু হয়েছে দেশজুড়ে। এরপরে গত ৮ জুন কলকাতায় দলীয় বৈঠকে বুথস্তরে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ঝাঁপানোর বার্তা দিয়ে যান সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেই নির্দেশের ১০ দিন পরে বুথে বুথে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ঝাঁপাল বঙ্গ বিজেপি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

বিজেপির বুথ সশক্তিকরণ বৈঠক: শনিবার হেস্টিংসে রাজ্য নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয় বঙ্গ বিজেপির বুথ সশক্তিকরণ বৈঠক। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক ও রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন। বিজেপি সূত্রের দাবি, বুথে বুথে দলের বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় ‘সরল’ নামে একটি অ্যাপের সাহায্য নেওয়া হচ্ছে। শনিবার বিভিন্ন জেলা থেকে আসা বিজেপি কর্মীদের তার প্রশিক্ষণও দেওয়া হয়। বিজেপি সূত্রে খবর, সংগঠনকে চাঙ্গা করে তুলতে বিধানসভা ও লোকসভা ভিত্তিক কর্মীদের দায়িত্ব দেওয়া হবে। সূত্রের খবর,  এর জন্য বিধানসভা পিছু ২৫ জন ও লোকসভা পিছু অন্তত ১০০ জন দলীয় কর্মীকে বেছে নেবে দল।

আরও পড়ুন: Abhishek Banerjee: পরামর্শ থেকে অভিযোগ! সব সমস্যার সমাধানে নতুন উদ্যোগ ‘এক ডাকে অভিষেক’

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget