এক্সপ্লোর

Kunal Ghosh: কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, 'চোর' স্লোগান, উত্তাল বেলেঘাটা

Kunal Ghosh News: রবিবারই বারাসাত সংসদীয় জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। তুললেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ। আর সেদিনই ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ। 

কলকাতা: বেলেঘাটায় বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, 'চোর' স্লোগান। বেলেঘাটার ২৮নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ। তৃণমূল কাউন্সিলর প্রতিশ্রুতি দিলেও বাড়ি না মেলার অভিযোগে বিক্ষোভ। তৃণমূল কাউন্সিলরের অফিসে বসে থাকাকালীন বিক্ষোভের মুখে কুণাল ঘোষ। বিক্ষোভের মুখে কুণাল ঘোষ, বেলেঘাটার তৃণমূল বিধায়ককে 'চোর' স্লোগান। থাকার ঘর দেওয়ার কথা ছিল ২০২৫ সালের শেষে। কিন্তু দেওয়া হয়নি। আশ্বাস পূরণ না হওয়াতেই ক্ষুব্ধ স্থানীয়রা। কেন্দ্রীয় বাহীনী মোতায়েন করা হয়েছে এলাকায়। 

ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়ে চুরমার হয়ে গিয়েছে ডায়মন্ডহারবার মডেল! রবিবারই বারাসাত সংসদীয় জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। তুললেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ। আর সেদিনই ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ। 

পার্টি অফিসের ভেতরে বসে রয়েছেন তৃণমূল বিধায়ক। বাইরে উঠেছে চোর চোর স্লোগান। বেলেঘাটায় স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ! দীর্ঘদিন বন্ধ থাকার পর রবিবার সন্ধ্যায়, বেলেঘাটায় ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পার্টি অফিস খোলেন স্থানীয় বিধায়ক কুণাল ঘোষ। পার্টি অফিস খুলে বসার পর রাত ৯টা নাগাদ সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় বিক্ষোভ। তৃণমূল কাউন্সিলরের অফিসে বসে থাকাকালীন বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক। 

বেশ কিছু বিক্ষোভকারী পার্টি অফিসে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বাইরে ওঠে চোর চোর স্লোগান। বিক্ষোভকারীদের দাবি, কাউন্সিলর ও খোদ মেয়র আশ্বাস দেওয়া সত্ত্বেও KMDA-এর প্রকল্পে তাঁদেরকে ঘরের বদলে ঘর দেওয়া হয়নি। তার বদলে তৈরি করে দেওয়া হয় টিনের বাড়ি।

দীর্ঘদিন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, এনিয়ে তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীকে বার বার বলা হলেও কাজ হয়নি। তৃণমূল কাউন্সিলরের আশ্বাস, KMDA কাজ করছে। কয়েক মাসের মধ্যে সবাই বাড়ি পেয়ে যাবেন।

কাউন্সিলর অয়ন চক্রবর্তী উপস্থিত না থাকায় জনরোষ উপচে পড়ে। সেখানকার স্থানীয় বাসিন্দারা আরও জানান, 'আমরা ছোট বাচ্চাদের নিয়ে, ক্যান্সার রোগীদের নিয়ে বিভিন্নভাবে ভুক্তভোগী। আমাদের কাউন্সিলর অয়ন চক্রবর্তী আমাদের সমস্যায় রেখে দার্জিলিংয়ে কীভাবে ঘুরতে যায়। এমনটা হলে তো এমন কাউন্সিলরের দরকার নেই কোনও।'

প্রতিশ্রুতি যেমন দেওয়া হয়েছিল, তা পূরণ করতে হবে, এটাই অভিযোগ। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার ফলে অবশেষে কিছুটা আশ্বাস মেলায় বিক্ষোভকারীরা পিছু হটেছেন।

সেরা শিরোনাম

Ritabrata Banerjee Trinamool: উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতব্রত শিবির; আমরাই তৃণমূল, হুঙ্কার সভা থেকে
Ritabrata Banerjee Trinamool: উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতব্রত শিবির; আমরাই তৃণমূল, হুঙ্কার সভা থেকে
West Bengal News Live: কীভাবে কাজ করত সুজয় হাজরা-সুমিত রায়ের চক্র ? CID-র চার্জশিটে বিস্ফোরক তথ্যের উল্লেখ
কীভাবে কাজ করত সুজয় হাজরা-সুমিত রায়ের চক্র ? CID-র চার্জশিটে বিস্ফোরক তথ্যের উল্লেখ
BJP News: মানতে হবে এই দাবি, বিজেপি বিধায়কের দলবলের গুন্ডামি ! দমদমে বন্ধ কারখানা, ঠিক কী অভিযোগ ?
BJP News: মানতে হবে এই দাবি, বিজেপি বিধায়কের দলবলের গুন্ডামি ! দমদমে বন্ধ কারখানা, ঠিক কী অভিযোগ ?
Bus Accident: গণেশ পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস..
গণেশ পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস..

ভিডিও

NCPI News:
NCPI News:
NCPI News:
NCPI News: বাকি ৩ জন NDA-কে সমর্থন করলেও সরাসরি BJP-তে যাবে না: Jagadish Chandra Barma Basunia | TMC
NCPI on BJP:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget