এক্সপ্লোর

Purba Bardhaman: সেতু ভেঙে খালে বাস, ভয়াবহ দুর্ঘটনা কেতুগ্রামে

Bus Accident: বাসের একাধিক যাত্রী জখম। তাঁদের চিকিৎসা চলছে।

রানা দাস, কেতুগ্রাম, পূর্ব বর্ধমান: কেতুগ্রামে ভয়াবহ দুর্ঘটনা। সেতু ভেঙে খালে পড়ে গেল যাত্রিবাহী বাস। সেতুর দেওয়াল ভেঙে এই দুর্ঘটনা ঘটেছে। 

জখম একাধিক:
সেতু ভেঙে খালে পড়ে যাওয়ার ঘটনায় প্রায় ১২ জন দখম বলে সূত্রের খবর। চলন্ত অবস্থায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে বীরভূমের কীর্ণাহার যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে তা এড়ানো গিয়েছে। এখনও কোনও প্রাণহানির খবর নেই। আহতদের চিকিৎসা চলছে। 

ভেঙে পড়ে আছে কালভার্টের গার্ডওয়াল। কয়েক ফুট দূরে খালে পড়ে বাস। দুমড়ে মুচড়ে গিয়েছে বাসের সামনের অংশ। ভেঙে গিয়েছে বাসের কাচ। বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে দুর্ঘটনার কবলে পড়া বাসের অবস্থা হয়েছে এমনই।

কিন্তু কীভাবে ঘটল দুর্ঘটনা? 
এদিন সকাল পৌনে ১১ টা নাগাদ দ্রুত গতিতে কাটোয়া থেকে বীরভূমের কীর্ণাহারের দিকে যাচ্ছিল বাসটি। কেতুগ্রামের বারান্দায় একটি কালভার্টের কাছে আসতেই হঠাৎই সামনের চাকা ফেটে যায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কালভার্টের গার্ডওয়ালে। গতি এতোই বেশি ছিল যে, গার্ডওয়াল ভেঙে গুড়িয়ে কয়েক ফুট দূরে খালে গিয়ে পড়ে বাসটি। 

দুর্ঘটনায় আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও জখম গুরুতর হওয়ায় ২ জনকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজ শুরু করে। পরে ঘটনাস্থলে আসে কেতুগ্রাম থানার পুলিশ। ক্রেনের সাহায্যে তোলা হয় বাসটিকে। বাসের চালকের কোনও খোঁজ মেলেনি। 

আরও দুর্ঘটনা:
বৃহস্পতিবার কেতুগ্রামে দুর্ঘটনা ঘটেছে। আর বুধবারই বাস দুর্ঘটনা ঘটেছে কলকাতায়। ভোর সাড়ে ৬টা নাগাদ এনআরএস হাসপাতালের সামনে এক মহিলাকে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। ওই বাসের চালককে আটক করা হয়েছে। এদিকে তার আগের দিনই এনআরএস হাসপাতালের ভিতরেই একটি দুর্ঘটনা ঘটেছিল। হাসপাতাল চত্বরে পড়েছিল তেল এবং মোবিল। তাতে মোটর বাইকের চাকা পিছলে পড়ে যান হাসপাতালের এক কর্মী। পিছনে আসা ট্যাক্সি চালকের তৎপরতায় কোনও ক্রমে প্রাণরক্ষা হয় তাঁর। কংক্রিট পাম্পের হাইড্রলিক তেলের ট্যাঙ্ক ফেটে তেল-মোবিল ছড়িয়ে বিপত্তি বাধে। তাতে আতঙ্ক ছড়ায় রোগীর পরিজনদের মধ্যে।   

আরও পড়ুন: ডিএলএড কোর্সে ভর্তির প্রক্রিয়ায় বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget