এক্সপ্লোর

Purba Bardhaman: গরুর গাড়িতে করে বিয়ে করতে গেলেন! রাতারাতি বিখ্যাত বুদবুদের যুবক

Purba Bardhaman News: ছোটবেলায় দাদু-ঠাকুমার মুখে গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে যাওয়ার গল্প শুনেছিলেন পূর্ব বর্ধমানের বুদবুদের বাসিন্দা অর্ণব দাস। তিনি এবার নিজের বিয়ে ঠিক সেইভাবেই করলেন।

মনোজ বন্দ্যোপাধ্যায়, বুদবুদ: কিছুদিন আগে সাইকেলে (Cycle) চেপে বিয়ে করতে গিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বর্ধমানের (Bardhaman) সন্দীপন সরকার। এবার গরুর গাড়িতে (Bullock Cart) চেপে বিয়ে করতে গেলেন আরেক জন। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বুদবুদের (Budbud) ঘটনা। সেই ছবিও এখন ভাইরাল। রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন বুদবুদের বাসিন্দা অর্ণব দাস।

গরুর গাড়িতে চেপে বিয়ে করতে যাওয়া প্রসঙ্গে অর্ণব বলেছেন, ‘ছোটবেলায় দাদু-ঠাকুমার মুখে শুনেছিলাম, আগেকার দিনে গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে যাওয়ার প্রচলন ছিল। পালকিতে করে বউ নিয়ে আসা হত। এগুলি বাঙালির ঐতিহ্য ছিল। আমরা এই প্রজন্মের যারা আছি, তারা গত ৪০-৫০ বছর ধরে বাঙালির ঐতিহ্য হারিয়ে ফেলছি। এখন অনেকেই ঘোড়ার গাড়িতে করে বিয়ে করতে যাচ্ছে। কিন্তু বাঙালির নিজস্ব ঐতিহ্য গরুর গাড়ি। সেটা আমার মাথায় ছিল। গরুর গাড়িতে বিয়ে করতে যাওয়ার কথা শোনার পর থেকেই আমি ভেবে রেখেছিলাম, কোনওদিন যদি বাড়ির কাছাকাছি কোথাও বিয়ে করতে পারি, তাহলে গরুর গাড়িতে করেই বিয়ে করতে যাব। আমার সৌভাগ্য যে বাড়ির কাছেই বিয়ে হয়েছে। বুদবুদেই বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে শ্বশুরবাড়ি। কাছাকাছি হওয়ার কারণে আমি ভাবনাটাকে বাস্তবায়িত করতে পেরেছি।’

আরও পড়ুন বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় নিজের নাম বদলালেন শিবানী

অর্ণব আরও জানিয়েছেন, ‘ট্রাক্টরের দাপটে এখন গ্রামেগঞ্জে গরুর গাড়ির সংখ্যা একদম কমে গিয়েছে। বুদবুদেও একই অবস্থা। অনেক খোঁজাখুঁজি করে আমি বুদবুদে একটাই গরুর গাড়ি খুঁজে পেয়েছি। সেটাকেই নিয়ে এসে আমার বন্ধু, আত্মীয়রা ফুল দিয়ে সাজিয়েছে। তারপর সেই গরুর গাড়ির চেপে বিয়ে করতে গিয়েছি।’

অর্ণবের মা বলেছেন, ‘ও বলেছিল গরুর গাড়িতে করে বিয়ে করতে যাবে। কিন্তু সেটা যে সত্যিই করবে, আমি ভাবতে পারিনি। খুবই ভাল লেগেছে।’

অর্ণবের বোন বলেছেন, ‘দাদা যখন প্রথমবার আমাদের বলে যে এরকম চিন্তাভাবনা করছে, তখন আমরা ওকে বিশেষ উৎসাহ দিইনি। বিয়ের আগের দিন পর্যন্ত আমরা জানতাম না যে গরুর গাড়ি আসবে। বিয়ের দিন সকালে যখন গরুর গাড়ি সাজানো হচ্ছে, তখন আমাদের বিশ্বাস হল।’

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget