এক্সপ্লোর

Shibani Dandekar Social Profile: বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় নিজের নাম বদলালেন শিবানী

এতদিন তাঁর ইনস্টাগ্রাম বায়োতে তাঁর নাম শিবানী ডান্ডেকর লেখা থাকত। সঙ্গে প্রোডিউসর, প্রেজেন্টার, অ্যাকট্রেস ও সিঙ্গার লেখা থাকত। আইনি বিয়ের পরই বদলে গেল শিবানীর ইনস্টা বায়ো।

মুম্বই: মাত্র কয়েকদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা, পরিচালক, প্রযোজক ফারহান আখতার (Farhan Akhtar)। দীর্ঘদিনের প্রেমিকা শিবানী ডান্ডেকরের (Shibani Dandekar) সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করেছেন তিনি। খান্ডালায় বিয়ের পর রেজিস্ট্রি ম্যারেজও সেরে ফেলেছেন দুই তারকা। আর আইনি বিবাহের পরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের নাম বদলে ফেললেন শিবানী ডান্ডেকর।

এতদিন তাঁর ইনস্টাগ্রাম বায়োতে তাঁর নাম শিবানী ডান্ডেকর লেখা থাকত। সঙ্গে প্রোডিউসর, প্রেজেন্টার, অ্যাকট্রেস ও সিঙ্গার লেখা থাকত। আইনি বিয়ের পরই বদলে গেল শিবানীর ইনস্টা বায়ো। এখন সেখানে নিজের নামের সঙ্গে জ্বলজ্বলে অক্ষরে ফুটে উঠেছে ফারহানের 'আখতার' পদবি। নিজেকে শিবানী ডান্ডেকর আখতার হিসেবে পরিচয় দিচ্ছেন তিনি। সঙগে আরও একটা শব্দ জুড়েছেন। 'মিসেস আখতার'। 


Shibani Dandekar Social Profile: বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় নিজের নাম বদলালেন শিবানী

আরও পড়ুন - Karan Singh Grover Birthday: কর্ণ সিংহ গ্রোভারের জন্মদিনে রোম্যান্টিক বার্তা বিপাশা বসুর

ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। মুসলিম কিংবা হিন্দু কোনও রীতি মেনেই বিয়ে করেননি তাঁরা। বরং একে অপরের কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে নতুন জীবনে পা দিয়েছেন। খান্ডালায় জাভেদ আখতার ও শাবানা আজমির ফার্ম হাউজে বসেছিল ফারহান-শিবানীর বিয়ের আসর। ঘনিষ্ঠ অতিথিদের তালিকায় ছিলেন বেশ কয়েকজন বলিউড তারকা। রিয়া চক্রবর্তী থেকে হৃত্বিক রোশন, উপস্থিত ছিলেন সেখানে। মা-বাবার সঙ্গে বন্ধুর বিয়েতে হাজির হন হৃত্বিক। বিয়ের আসরে 'সেনোরিটা' গানে ফারহানের সঙ্গে তাঁর নাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে আসেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। পাপারাজ্জি ও বিয়ে উপলক্ষে আসা অন্যান্য কর্মচারীদের মধ্যে নিজে হাতে মিষ্টি বিলি করেন তাঁরা। হালকা গোলাপী এমব্রয়ডারি করা শাড়ির সঙ্গে ভারী হিরের গয়নায় বেশ মানিয়েছিল শিবানীকে। অন্যদিকে একই রঙের সিল্ক কুর্তা ও জ্যাকেটে দুর্দান্ত দেখাচ্ছিল ফারহানকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget