এক্সপ্লোর

Purba Bardhaman News: হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা

TMC News: রায়না দু'নম্বর ব্লকের প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পাকে রবিবার পেশ করা হয় বর্ধমান আদালতে।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়না দু'নম্বর ব্লকের প্রাক্তন ব্লক তৃণমূল (TMC News) সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পা। ধৃতকে রবিবার পেশ করা হয় বর্ধমান আদালতে।                                         

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাধবডিহি থানার গোপালপুর গ্রামের বাসিন্দা রাজু রায় গত ২০ জুন ২০২৬ তারিখে মাধবডিহি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ২০২১ সালের ৪ঠা মে সন্ধ্যায় সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পা, শেখ হালিম ওরফে শেখ হাসিম, আব্দুল হালিম-সহ আরও কয়েকজন হোটেলে ঢুকে লোহার রড ও হাঁসুয়া নিয়ে হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধর করে দুই লক্ষ টাকা দাবি করে এবং হোটেলের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। এমনকী পরেরদিন অভিযুক্তরা জোর করে তাঁর বাড়িতে ঢুকে পুনরায় টাকার দাবি করে বলেও অভিযোগ।   

আরও পড়ুন:- কোদাল হাতে পুকুর পরিষ্কারে নেমে পরিবেশ রক্ষার বার্তা মন্ত্রীর, শিশুদের পোলিও খাওয়ালেন আরেক বিধায়ক 

টাকা দিতে অস্বীকার করলে তাঁকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে এবং বাড়িতে ব্যপক ভাঙচুর করা হয় বলে জানান অভিযোগকারী। বাড়ি থেকে কিছু নগদ টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি আরও টাকা না দিলে তাকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।পরবর্তীকালে একাধিকবার হুমকির মুখে পড়ে অভিযুক্তদের টাকা দিতেও বাধ্য হন বলে অভিযোগে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন, চলতি বছরের ২ এপ্রিল সন্ধ্যায় ফের তাঁকে হুমকি দেওয়া হয়। এরপরও একাধিকবার তাকে হুমকি দেওয়া হয়।অবশেষে গত ২০ জুন তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।                  

রাজু রায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে মাধবডিহি থানার পুলিশ এবং শেখ কলিমুদ্দিন ওরফে বাপ্পাকে গ্রেফতার করা হয়। ধৃতকে রবিবার পেশ করা হয় বর্ধমান আদালতে।          

                                             

Advertisement

সেরা শিরোনাম

Ritabrata Banerjee Trinamool: উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতব্রত শিবির; আমরাই তৃণমূল, হুঙ্কার সভা থেকে
Ritabrata Banerjee Trinamool: উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতব্রত শিবির; আমরাই তৃণমূল, হুঙ্কার সভা থেকে
West Bengal News Live: কীভাবে কাজ করত সুজয় হাজরা-সুমিত রায়ের চক্র ? CID-র চার্জশিটে বিস্ফোরক তথ্যের উল্লেখ
কীভাবে কাজ করত সুজয় হাজরা-সুমিত রায়ের চক্র ? CID-র চার্জশিটে বিস্ফোরক তথ্যের উল্লেখ
BJP News: মানতে হবে এই দাবি, বিজেপি বিধায়কের দলবলের গুন্ডামি ! দমদমে বন্ধ কারখানা, ঠিক কী অভিযোগ ?
BJP News: মানতে হবে এই দাবি, বিজেপি বিধায়কের দলবলের গুন্ডামি ! দমদমে বন্ধ কারখানা, ঠিক কী অভিযোগ ?
Bus Accident: গণেশ পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস..
গণেশ পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস..
Advertisement

ভিডিও

NCPI News:
NCPI News:
NCPI News:
NCPI News: বাকি ৩ জন NDA-কে সমর্থন করলেও সরাসরি BJP-তে যাবে না: Jagadish Chandra Barma Basunia | TMC
NCPI on BJP:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget