এক্সপ্লোর

BJP News: কোদাল হাতে পুকুর পরিষ্কারে নেমে পরিবেশ রক্ষার বার্তা মন্ত্রীর, শিশুদের পোলিও খাওয়ালেন আরেক বিধায়ক

Burdwan News: রবিবাসরীয় সকালে কোদাল ও টাকনা হাতে পুকুর পরিষ্কারের কাজে নেমে পরিবেশ রক্ষার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র।

কমলকৃষ্ণ দে ও মনোজ বন্দোপাধ্যায়, বর্ধমান: কোদাল হাতে মন্ত্রী, পুকুর পরিষ্কারে নেমে পরিবেশ রক্ষার বার্তা দিলেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের (Burdwan News) বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র (Moumita Biswas Misra)। রবিবাসরীয় সকালে কোদাল ও টাকনা হাতে পুকুর পরিষ্কারের কাজে নেমে পরিবেশ রক্ষার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডের লোকো কলোনিতে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুকুর থেকে নোংরা আবর্জনা পরিষ্কার করেন।

দীর্ঘদিন ধরে ওই পুকুরে আবর্জনা ফেলার ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছিল। সেই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়দের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন মন্ত্রী। মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, 'শুধু সরকারি উদ্যোগের উপর নির্ভর করলে চলবে না। পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই পরিচ্ছন্ন ও সবুজ শহর গড়ে তোলা সম্ভব।' 

আরও পড়ুন:- গাঁজা পাচার করার সময়ই দাঁতনে গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা, জনরোষের শিকারও হন নন্দগোপাল 

তিনি আরও যোগ করেন, 'দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে মধ্যপ্রদেশের  ইন্দোর দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই আদর্শকে সামনে রেখেই বর্ধমানকে গ্রীন সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।'

অপরদিকে, রবিবার দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই (Lakshman Chandra Ghorui) শিশুদের পালস পোলিও খাওয়ালেন। রবিবার রাজ্যজুড়ে পালস পোলিও দেওয়া হচ্ছে শিশুদের। দুর্গাপুরের কুরুড়িয়া ডাঙা সু-স্বাস্থ্যকেন্দ্রে সকাল থেকেই শিশুদের পালস পোলিও খাওয়ানো হচ্ছিল। হঠাৎই সেখানে পৌঁছে যান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। সেখানে গিয়ে তিনি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এবং শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। তারপরেই একাধিক শিশুকে তিনি পোলিও খাইয়ে দেন।

স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে প্রথমে চলতে থাকা পালস পোলিও কর্মসূচির খোঁজখবর নেন বিধায়ক। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের কাজের প্রশংসা করেন। পরে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় একাধিক শিশুকে নিজ হাতে পালস পোলিও খাওয়ান তিনি। চিকিৎসকদের কৃতজ্ঞতা জানিয়ে বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই বলেন, 'চিকিৎসকরা কর্তব্য পালন করছেন। আর বর্তমান রাজ্য সরকার মানুষের পাশে রয়েছে। যেখানে কোনও সমস্যা হচ্ছে, সমাধান করা হচ্ছে। আমিও সেই জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানাতে এসেছিলাম। এখানে বেশ কয়েকজনকে পালস পোলিও খাইয়ে দিলাম।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
Advertisement

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget