এক্সপ্লোর

Purba Bardhaman News : বাংলার এই গ্রামে ১ দিনের জন্য ফেরে রাজতন্ত্র, তাও ১০ বছর পর ! সেদিন রাজার ক্ষমতা বিশাল

Purba Bardhaman Ketugram : যিনি রাজা তিনি ওই একদিনেরই রাজা। তারপর তিনি আর পাঁচজনের মতোই। বহরানও এ নিয়ম মেনে চলে ১০ বছর অন্তর। 

রানা দাস, পূর্ব বর্ধমান : রাজতন্ত্র ? সে-তো কবেই শেষ হয়ে গিয়েছে। এখন রাজাও নেই, নেই রাজপাটও। কিন্তু হঠাৎ করে এক দশক বাদে বাদে কেতুগ্রামের বহরান গ্রামে ফিরে আসে 'রাজতন্ত্র'। আজই সেই দিন। এদিন রাজা কী আদেশ দেন, সেই অপেক্ষায় চেয়ে থাকেন প্রজারা। আসলে বহরানের এই রাজা-প্রজা খেলাটা বেশ অন্যরকম। যিনি রাজা তিনি ওই একদিনেরই রাজা। তারপর তিনি আর পাঁচজনের মতোই। বহরানও এ নিয়ম মেনে চলে ১০ বছর অন্তর। 

দশ বছর পর এক দিনের জন্য রাজতন্ত্র, একদিনের জন্য রাজ-মুকুট ওঠে রাজার মাথায়। এক দিনই  রাজার হুকুম মেনে চলতে হয় গ্রামবাসীদের। মানতে হয় রাজার আদেশ। অন্যথায় রাজা দেন শাস্তি। কারাগারে বন্দিও নয়, রাজার নির্দেশে প্রজাদের দিতে হয় আর্থিক জরিমানা। এই একদিনই রাজা তাঁর সভা পরিষদ, সৈন্য নিয়ে রাজ্য ভ্রমণে অর্থাৎ গ্রামে বার হন। তখন প্রজাদের অপরাধ দেখলেই  জরিমানার নির্দেশ দেন তিনি।  দশ বছর অন্তর এমন একদিনের সাক্ষী থাকে কেতুগ্রামবাসী। কেতুগ্রামের বহরান গ্রামে এ প্রথা বহুদিনের। 

লোকমুখে শোনা যায়, প্রায় একশো বছরের পুরানো এই রীতি। দশ বছর অন্তর গ্রামের জয়দুর্গা পুজোর সময় একদিনের জন্য কেতুগ্রামের বহরান গ্রামে ফিরে আসে রাজতন্ত্র। দরিদ্র ব্রাহ্মণ পরিবারের এক ব্যক্তিকে রাজা সাজিয়ে নকল সৈন্য  নিয়ে ঘোড়ার রথে রাজাকে গ্রাম ঘোরানো হয়। গ্রামের দরিদ্র ব্রাহ্মণ, বয়স ৮৫-র আশেপাশে।  অম্বিকা প্রসাদ চট্টরাজ নাম তাঁর। তাঁকে করা হয়  রাজা। তিনি বললেন, ১৫ বছর বয়স থেকে ১০ বছর অন্তর একদিনের জন্য নকল রাজা হয়ে আসছেন তিনি। এখন তাঁর বয়স আশি পেরিয়ে গিয়েছে।

একদিন রাজা হতে পেরে তিনি খুবই খুশি।প্রজারাও তাঁকে রাজা হিসাবে সম্মান দেয়। এই দিন রাজা যখন তাঁর সৈন্য সামন্ত নিয়ে গ্রামের ভ্রমণে বার হন, তখন কোনও প্রজার বেয়াদপি রেয়াত করেন না। কেউ ঘুম থেকে উঠতে দেরি করলেও তাঁকে  দিতে হয় জরিমানা। রাজার সামনে ধূমপান করলে তার তো রেহাই নেই ! মোটা টাকার জরিমানা দিতে হয় তাঁকে। তবে রাজার এই দাপট শুধু একদিনের জন্যই। দিন পেরোলেই ফের রাজা হয়ে যান আর পাঁচজন গ্রামবাসীর মত। আবার রাজা হতে অপেক্ষা করতে হবে দশ বছরের জন্য। 

আরও পড়ুন : 

ভস্ম আরতি চলাকালীন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিধ্বংসী আগুন ! অগ্নিদগ্ধ ১৩

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget