এক্সপ্লোর

Saktigarh Fire: শক্তিগড়ে টেলিফোন এক্সচেঞ্জে আগুন, পুড়ে ছাই যাবতীয় সংযোগের কেবল

Purba Bardhaman News: ঘটনাস্থলের ২ টি ইঞ্জিন প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমানের (Purba Burdwan) শক্তিগড় থানার (Saktighar Police Station) বড়শুলে টেলিফোন এক্সচেঞ্জে ভয়াবহ আগুন (Fire At Telephone Exchange)। টেলিফোন এক্সচেঞ্জে তারের স্তূপ কার্যত ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২ টি ইঞ্জিন (Fire Tender)।

যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রায় মিনিট ৪০ মিনিটের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে টেলিফোন এক্সচেঞ্জের যাবতীয় কেবলের পাশাপাশি পাশের মোবাইল টাওয়ারেও আগুন লেগেছিল। যার জেরে শক্তিগড় এলাকায় ল্যান্ড ফোন ও মোবাইল ফোন পরিষবা ব্যাহত হওয়ার আশঙ্কার রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর ৩ টে নাগাদ আগুন লাগে। যে খবর পাওয়ার পরই দ্রুত সেখানে ছুটে যায় দমকল ও শক্তিগড় থানার পুলিশ। ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে বিএসএনএল কর্তৃপক্ষের পক্ষ থেকে। বিএসএনএলের এক পদস্থ কর্মী জানিয়েছেন, টেলিফোন এক্সচেঞ্জের বাইরে থাকা জঞ্জাল থেকেই আগুন লেগেছে বলেই মনে করা হচ্ছে। যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কেবল থেকে টাওয়ারের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে। 

টেলিফোন এক্সচেঞ্জের ভেতর পর্যন্ত আগুনের লেলিহান শিখা না পৌঁছলেও টাওয়ার ও এলাকার ফিডার কেবলের সমস্ত তার পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলেই জানানো হয়েছে। তিনটে নাগাদ প্রথম আগুন লাগার বিষয়টা দেখতে পেয়ে এক্সচেঞ্জের কর্মীরা দ্রুত বিভিন্ন জায়গায় খবর দেওয়ার জেরেই অগ্নিকাণ্ড ভয়াবহ আকার ধারণ করেনি বলেই মনে করছেন তাঁরা। টেলিফোন এক্সচেঞ্জের মাঝে থাকা জঞ্জালে নয় এক্সচেঞ্জের এলাকার পাঁচিলের বাইরে থাকা জঞ্জাল থেকে আগুন লেগেছে বলেই মনে করছেন তাঁরা। আগুন টাওয়ারের পাশাপাশি ট্রান্সফর্মারেও লাগার জেরেও শক্তিগড় এলাকার মোবাইল ফোন পরিষেবা ব্যাহত হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, বাঁকুড়ার (Bankura) ছাতনাথানা এলাকায় সরবেড়িয়াতে জঙ্গলে আজ দুপুর নাগাদ হঠাৎই জঙ্গলে আগুনের লেলিহান শেখা দাউ দাউ করে জ্বলতে দেখেন গ্রামবাসীরা। ক্রমশ আগুন ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে আসতে থাকে এমনই অবস্থায় গ্রামবাসীরা নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পাশাপাশি দমকলে খবর দেওয়া হয়। একদিকে যখন গ্রামবাসীরা নিজেদের চেষ্টায় আগুন নিভানোর চেষ্টা করছে অন্যদিকে দমকলের একটি ইঞ্জিনের এসে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। বারঙ্গাবার জেলায় বিভিন্ন জায়গায় জঙ্গলের আগুন কেউ বা কারা এই জঙ্গলে আগুন লাগিয়ে দেয় বলেই অভিযোগ গ্রামবাসীদের। 

আরও পড়ুন- বেপরোয়া গতিতে ডিভাইডারে ধাক্কা, মা উড়ালপুলে উল্টে গেল গাড়ি

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget