এক্সপ্লোর

Maa Flyover Accident : বেপরোয়া গতিতে ডিভাইডারে ধাক্কা, মা উড়ালপুলে উল্টে গেল গাড়ি

Accident in Kolkata : কেউ হতাহত না হলেও দীর্ঘক্ষণ ব্যাহত যান চলাচল।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা : মা উড়ালপুলে উল্টে গেল গাড়ি (Car overturned in Maa Flyover)। এজেসি বোস রোডের (AJC Bose Road) ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। সায়েন্স সিটি (Science City) থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল গাড়িটি। বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা, দাবি প্রত্যক্ষদর্শীদের। কেউ হতাহত না হলেও দীর্ঘক্ষণ ব্যাহত যান চলাচল। 

মঙ্গলবার বিকেল নাগাদ মা উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সায়েন্স সিটির দিক থেকে পার্ক সার্কাসের (Park Circus) দিকে যাওয়ার সময় মা উড়ালপুলের একটি লেন নেমে যায় পার্ক সার্কাসের দিকে, আর অন্য দিকের লেন দিয়ে সোজা যায় পুলিশ ট্রেনিং স্কুলের দিকে। দ্রুতগতিতে এসে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে বলেই জানান প্রত্যক্ষদর্শীরা। যারপর ধাক্কা মেরেই গাড়িটি উল্টে যায় বলে জানান তাঁরা। গাড়িতে চালক ছাড়াও আরও একজন যাত্রী ছিলেন। যদিও তাদের কেউই খুব একটা আহত হননি। গাড়ির দুই যাত্রীকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়। 

মা উড়ালপুলের গাড়িটি ডিভাইভারে ধাক্কা মেরে উল্টে যাওয়ার পর দ্রুত সেটিকে সেখান থেকে সরানোর কাজ শুরু হয়। যদিও সেই কাজ সম্পূর্ণ করতে বেশ কিছুটা সময় লাগে। মাঝে বেশ কিছুটা সময় ধরে মা উড়ালপুলে তৈরি হয়েছিল যানজট।

প্রসঙ্গত, এদিনই মা উড়ালপুলে সেভেন পয়েন্টে কাছে ফের দুর্ঘটনা (Accident) ঘটেছিল । পার্ক সার্কাস থেকে সল্টলেকে যাওয়ার সময় একটি প্রাইভেট গাড়িতে (Private Car) ধাক্কা মারে অপর একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনায় আহত হন ২ জন। তপসিয়া ট্রাফিক গার্ড ও কড়েয়া থানার পুলিশ গিয়ে আহতদের (Injured) উদ্ধার করে। 

মাত্র কয়েকদিন আগেই আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা হয় মহানগরে। গত ২৫ তারিখ ঘটনাটি প্রকাশ্যে আসে। কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) ডাম্পারের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ডি এল খান রোডে উত্তেজনা ছড়ায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এরপরেই ডাম্পারের চালককে গ্রেফতার করে পুলিশ। কলকাতা পুরসভার ডাম্পারের ধাক্কায় ওই মহিলার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ডি এল খান (DL Khan Road) রোড।  বিদ্যাসাগর কলোনির বাসিন্দা মায়া রায় নামে বছর ৬১-র এক মহিলার মৃত্যু হয়।

আরও পড়ুন- অ্যাডিনো ঘিরে বাড়ছে আতঙ্ক, রাত থেকে শহরে মৃত্যু ৫ শিশুর, বাদ গেল না ছ’মাস বয়সিও

 

সেরা শিরোনাম

প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Mamata Banerjee: সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর

ভিডিও

Jagaddal News: মদের আসরে বচসা ঘিরে উত্তেজনা, জগদ্দলের তিনসুকিয়ায় খুন !
Birbhum News: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল
Haroa News: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া! আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget