এক্সপ্লোর

East Burdwan: কাটোয়ায় ১৬ বছরের নাবালিকাকে বিয়ে করে গ্রেফতার চাইল্ড লাইন কর্মী

East Burdwan: যার কাজই ছিল নাবালিকার বিয়ে আটকানো, সেই চাইল্ড লাইনের কর্মীই বিয়ে করল এক নাবালিকাকে। আপাতত গ্রেফতার অভিযুক্ত কর্মী অরূপ সাহা। গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ। 

রাণা দাস, কাটোয়া (পূর্ব বর্ধমান): ফের একবার ভক্ষকের রূপে দেখা দিল রক্ষক নিজেই। যার কাজই ছিল নাবালিকার বিয়ে আটকানো, সেই চাইল্ড লাইনের কর্মীই বিয়ে করল এক নাবালিকাকে। গ্রেফতারও হতে হয়েছে তাকে তার এই কর্মের জন্য। পঞ্চাশ জনেরও বেশি নাবালিকার বিয়ে আটকে আজ অরূপ সাহা নিজেই নাবালিকাকে বিয়ে করে আপাতত হাজতে। নাবালিকার মা-বাবাকে আশ্বস্ত করে অরূপ বাবু, যে সে নিজে যেহেতু চাইল্ড লাইনের কর্মী, তাই তাঁদের নাবালিকা মেয়েকে বিয়ে করলে কোনও অসুবিধা হবে না। তবে শেষ রক্ষা পেল না অরূপ বাবু। নাবালিকাকে বিয়ের দায়ে তাকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ। 

অভিযুক্ত অরূপ সাহা কাটোয়া চাইল্ড লাইন সাব সেন্টারের কর্মী ছিল। কয়েক বছর ধরেই এই সংস্থার সঙ্গে যুক্ত তিনি। কাটোয়া মহকুমার কোথাও কোনও নাবালিকার বিয়ে হচ্ছে জানতে পারলে অরূপ বাবুই পুলিশ নিয়ে পৌঁছে যেত সেই বিয়ে বাড়িতে । সঙ্গে সঙ্গে বন্ধ করা হত নাবালিকার বিয়ে। সেই চাইল্ড লাইনের কর্মী অরূপ বাবু  এই বছরের জুলাই মাসের এক তারিখে বিয়ে করে। বিয়ের কয়েকদিন পরই চাইল্ড লাইনের টোল ফ্রি নম্বরে অজ্ঞাত পরিচয় কোনও একজন ফোন করে অরূপ বাবু যে নাবালিকাকে বিয়ে করেছে, সেই অভিযোগ জানায়। 

অভিযোগ পেতেই চাইল্ড লাইন খোঁজ খবর নিয়ে জানতে পারে তাদেরই কর্মী অরূপ সাহা রীতিমতো ধুমধাম করে ১৬ বছরের নাবালিকাকে বিয়ে করেছে। বিয়ের ভিডিও, ছবি তাদের হাতে এসে পৌঁছয়। এরপরেই ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার কাটোয়া থানায় অরূপ সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে অরূপ সাহাকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ। নাবালিকার মা, বাবা জানান, তাঁদের ১৬ বছরের মেয়েকে অরূপ সাহার সঙ্গে বিয়ে দিতে তাঁরা একেবারেই রাজি ছিলেন না। কিন্তু অরূপ সাহাই জোর করেন বিয়ের দেওয়ার জন্য। তিনি এমনও আশ্বাস দিয়েছিলেন যে তিনি নিজে চাইল্ড লাইনে কাজ করেন, তাই নাবালিকা বিয়ে করলে তার কোনও অসুবিধা হবে না। 

অন্যদিকে অভিযুক্ত অরূপ সাহার পরিবারের লোকজন দাবি করেছেন, অরূপ বাবু কোনও নাবালিকাকে বিয়ে করেনি। যে ছবি দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সুপার ইম্পোজ করা হয়েছে। এদিকে পুলিশের হাতে এসে পৌঁছেছে অরূপ বাবুর সঙ্গে ওই নাবালিকার বিয়ের মালাবদল থেকে সিঁদুর দান, সমস্ত কিছুর ছবি। চাইল্ড লাইনের কর্মী হয়ে নাবালিকাদের বিয়ে আটকে যে অরূপ বাবু  একসময় হিরো হয়ে উঠেছিল, আজ সেই অরূপ সাহাই চাইল্ড ম্যারেজ অ্যাক্টে গ্রেফতার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget