এক্সপ্লোর

East Burdwan: ভোটের পর থেকেই বেপাত্তা কাউন্সিলর! তৃণমূল নেতার নামে 'সন্ধান চাই' পোস্টার

TMC Councilor: স্থানীয়দের অভিযোগ, রসিকপুরের একাধিক রাস্তা খানাখন্দে ভরা.. চলাচলের অযোগ্য। এলাকার নিকাশি ব্যবস্থাও বেহাল। বার বার আবেদন করা সত্ত্বেও মেরামত করছে না প্রশাসন।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) চায়না কুমারীর দেখা নেই। বর্ধমান (Burdwan) পুরসভার রসিকপুরে সন্ধান চাই লিখে কাউন্সিলরের নামে পোস্টার পড়ল। দলকে কলুষিত করতে বিরোধীরাই পোস্টার লাগিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। পাল্টা গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ বিজেপির (BJP)।   

শত্রুঘ্ন সিনহা, অগ্নিমিত্রা পাল, কাঞ্চন মল্লিকের পর এবার তৃণমূল কাউন্সিলর চায়না কুমারীর নামে পোস্টার। ভোটের পর থেকেই নাকি খোঁজ মিলছে না বর্ধমান পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। তাঁর সন্ধান চেয়ে পোস্টারে ছয়লাপ রসিকপুর এলাকা। স্থানীয়দের অভিযোগ, রসিকপুরের একাধিক রাস্তা খানাখন্দে ভরা.. চলাচলের অযোগ্য। এলাকার নিকাশি ব্যবস্থাও বেহাল। বার বার আবেদন করা সত্ত্বেও মেরামত করছে না প্রশাসন। পুর পরিষেবা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়দের একাংশের অভিযোগ, ভোটের পর থেকেই বেপাত্তা কাউন্সিলর চায়না কুমারী।                                                        

রসিকপুরের বাসিন্দা আর্জিনা বেগম বলেন, "ভোটের সময় এলাকায় কাউন্সিলরকে দেখা গিয়েছিলো তারপর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। এলাকার রাস্তাঘাট চলাচলের অযোগ্য,ড্রেন পরিস্কার হয় না,আলো জ্বলে না।"                                               

আরও পড়ুন, জগদ্ধাত্রী পুজোয় বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা, সারা রাত পরিষেবা পাবেন যাত্রীরা

যদিও কাউন্সিররের দাবি, তিনি এলাকাতেই আছেন, পরিষেবা দিচ্ছেন। কে বা কারা পোস্টার সাঁটিয়েছে খোঁজ নিয়ে দেখব। বর্ধমানের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ আসিফ আনোয়ার বলেন, "এটা বিরোধীদের কাজ।তৃণমূলকে কলুষিত করার জন্য এটা করা হয়েছে।"                                        

বর্ধমান জেলা কমিটির বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। এর সাথে বিজেপি যুক্ত নয়। মানুষ পৌর পরিষেবা নিয়ে বীতশ্রদ্ধ।" এদিকে, পঞ্চায়েত ভোটের আগে একের পর এক জনপ্রতিনিধির নামে নিখোঁজ পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানউতোর চরমে।                                                       

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের

ভিডিও

Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে
Chhok Bhanga 6ta : বারুইপুরে অশান্তিতে উস্কানির ঘটনায় ধৃত সিপিএম নেতাকে আদালতে পেশ। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget