এক্সপ্লোর

Jagadhatri Puja: জগদ্ধাত্রী পুজোয় বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা, সারা রাত পরিষেবা পাবেন যাত্রীরা

Chandannagar Jagadhatri Puja 2022: ইতিমধ্যেই আলোর শহর চন্দননগরকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। গত দু'বছর করোনার ফলে জগদ্ধাত্রী পুজোয় নানা বিধি নিষেধ ছিল।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: জগদ্ধাত্রী পুজোয় ( Jagadhatri Puja) জন্য চন্দননগরে (Chandannagar) শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এবার পুজোর সপ্তমী থেকে একাদশী পর্যন্ত বাড়ানো হল লোকাল ট্রেনের (Local Train) সংখ্যা, খবর রেল (Rail) সূত্রে। যাত্রী সুবিধার্থে সারারাত চলবে লোকাল ট্রেন, এমনটাই জানান হয়েছে। পাশাপাশি নিরাপত্তাতেও কোন খামতি রাখছে না রেল ও রাজ্য পুলিশ (West Bengal Police)। 

ইতিমধ্যেই আলোর শহর চন্দননগরকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। গত দু'বছর করোনার ফলে জগদ্ধাত্রী পুজোয় নানা বিধি নিষেধ ছিল। তাই চন্দননগরের উৎসব সেভাবে জমেনি। কিন্তু এ বছর করোনা থেকে অনেকটাই স্বস্তি মিলেছে। তাই এবার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাতবে চন্দননগর তথা হুগলিবাসী। মনে করা হচ্ছে এবছর লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে জগদ্ধাত্রী পুজোয়।

চন্দননগর বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে হুগলি জেলা পুলিশ যেমন করা নিরাপত্তায় মুড়ে ফেলেছে গোটা চন্দননগর শহর। তেমনি চন্দননগর স্টেশনকেও কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সেই সঙ্গে পূর্ব রেলের তরফে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যাও। হাওড়া বর্ধমান মেন লাইনে আপ ডাউনে ছ'জোড়া ট্রেন বাড়ানো হয়েছে। এছাড়াও আজিমগঞ্জ সহ বেশ কিছু ট্রেন হাওড়া ব্যান্ডেল পর্যন্ত সমস্ত স্টেশনে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে।         

আরও পড়ুন, বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

মশাগ্রাম থেকে বর্ধমান হয়ে হাওড়া যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর তারিখ পর্যন্ত এই ট্রেনগুলি চালাবে পূর্ব রেল। নিরাপত্তার দিক থেকেও মোতায়েন রাখা হয়েছে বোমা স্কোয়াড, পুলিশ কুকুর ও মহিলা উইনার্স টিম। মানকুন্ডু, ভদ্রেশ্বর, চন্দননগর স্টেশন চত্বরে সর্বদাই মাইকিং করা হচ্ছে যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য। প্রায় ৩০০ পুলিশ মোতায়েন রাখা হবে। জগদ্ধাত্রী পুজোর দর্শনার্থীদের জন্য সদা তৎপর ব্যবস্থাই রেখেছে রাজ্য পুলিশ এবং রেল পুলিশ।

চন্দননগর স্টেশন ম্যানেজার প্রসূন আইচ বলেন, দর্শনার্থীদের নিরাপত্তায় কোনও খামতি রাখা হচ্ছে না রেলের পক্ষ থেকে। এক কথায় বলতে গেলে সারারাতই চলবে ট্রেন। বেশ কয়েকটি স্পেশাল ট্রেনও চলবে। আপ-ডাউন মিলিয়ে মোট ছ'জোড়া ট্রেন চলবে। আপ ০৩৫০১ হাওড়া-বর্ধমান লোকাল হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত অল স্টপেজ করা হয়েছে। এছাড়াও থাকছে আজিমগঞ্জ স্পেশাল প্যাসেঞ্জার ব্যান্ডেল থেকে হাওড়া পর্যন্ত অল স্টপেজ করা হয়েছে।

রেল পুলিশ সূত্রে খবর, চন্দননগর, ভদ্রেশ্বর, মানকুন্ডু তিনটি স্টেশনকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। এছাড়াও প্রতিটি স্টেশনে চলছে মাইকিং, লাইন পারাপার না করার জন্য যাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে। যে জায়গাগুলো দিয়ে লাইন পারাপার করত যাত্রীরা, সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও থাকছে বোম স্কোয়াড, পুলিশ কুকুর ও মহিলা উইনার্স টিম। মহিলা কম্পার্টমেন্টে থাকবে মহিলা পুলিশ। এছাড়া শিশুদের জন্য চিলড্রেনস কার্ডের ব্যবস্থাও থাকছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget