এক্সপ্লোর

East Burdwan News: মিডডে মিলের খিচুড়িতে টিকটিকি, খাবার খেয়ে অসুস্থ পড়ুয়ারা!

'গাইডলাইন মেনে দেওয়া হয়নি খাবার, গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে'। আশ্বাস ব্লক চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের । 

পূর্ব বর্ধমান: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি, অভিযোগ ঘিরে চাঞ্চল্য খণ্ডঘোষে। খিচুড়িতে টিকটিকি, খাবার খেয়ে অসুস্থ কয়েকজন পড়ুয়া, দাবি স্থানীয়দের। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের। অসুস্থ শিশুদের চিকিৎসায় গ্রামে গেল মেডিক্যাল টিম। 'গাইডলাইন মেনে দেওয়া হয়নি খাবার, গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে'। আশ্বাস ব্লক চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের । 

আগেও একাধিক অভিযোগ: এর আগে কার্যত ভুড়ি ভুড়ি অভিযোগ উঠেছিল মিড ডে মিল নিয়ে। প্রকল্পের  (Midday Meal Project) হাল হকিকত খতিয়ে দেখতে গত ফেব্রুারিতেই ৮ দিনে ৮ জেলায় ঘুরে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধিরা (Central Team)। সঙ্গে ছিলেন রাজ্য সরকারের আধিকারিকরা। পরিদর্শনের পর ফের বিকাশ ভবনে বৈঠক করেন জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিরা। 

মিড ডে মিলের বাস্তবায়ন খতিয়ে দেখতে ৮ দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এর পর সোমবার বিকাশ ভবনে বৈঠক সারলেন জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিরা। রাজ্যে মিড ডে মিল নিয়ে সামনে এসেছে একাধিক অভিযোগ। কোথাও মিড ডে মিলের মধ্য়ে মিলেছে সাপ। কোথাও ড্রামে পাওয়া গেছে মরা ইঁদুর। কোথাও খিচুড়ির মধ্য়ে টিকটিকি মেলার অভিযোগ। আর ঠিক এই প্রেক্ষাপটেই মিড ডে মিলের বাস্তবায়ন খতিয়ে দেখতে ২৯ জানুয়ারি রাজ্য়ে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। মিড মিলের সুবিধা কারা পাচ্ছে ? রাজ্য সরকার স্কুলগুলিকে কীভাবে টাকা পাঠাচ্ছে ? যে টাকা  স্কুলগুলিতে বরাদ্দ হচ্ছে, তা কতটা কার্যকরী হচ্ছে ? মিড ডে মিলের পরিকাঠামো কেমন ? রান্নাঘরের কী অবস্থা ? ছাত্র-ছাত্রীরা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে কি না ? খাবার পরীক্ষা হয় কিনা ? গত ৮ দিনে ৮ জেলার ৩০টি স্কুলে  রাজ্য় সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে, তারা খতিয়ে দেখেন।

পুলিশ-পাহারায় স্কুলে মিড ডে মিল রান্না: স্কুলের হলঘরে পড়ুয়াদের জন্য রান্না হচ্ছে মিড ডে মিল। আর মিড ডে মিল রান্না নিয়ে যাতে কোনও অশান্তি না হয়, তার জন্য বাইরে পাহারায় রয়েছে পুলিশ। গোটা স্কুলচত্বর একেবারে পুলিশে পুলিশে ছয়লাপ। গন্ডগোল এড়াতে মোতায়েন করা হয় সিভিক ভলান্টিয়ারদেরও। কিছুদিন আগে এমনই ছবি দেখা গেল পুরুলিয়ার ঝালদা এক নম্বর ব্লকের কেনদুয়াডি প্রাথমিক বিদ্যালয়ে। পুলিশের পাহারায় স্কুলে মিড ডে মিল রান্না। নিজে দাঁড়িয়ে থেকে তার তদারকি করেন খোদ বিডিও। ঝালদা ১ নম্বর ব্লকের বিডিও রাজকুমার বিশ্বাস বলেছিলেন, “কোনওভাবেই মিড ডে মিল বন্ধ রাখা যাবে না। যদি কেউ মিড ডে মিল বন্ধ করতে আসেন, তিনি আইনের বিরুদ্ধে কাজ করছেন।’’

কিন্তু পুলিশের পাহারায় স্কুলে মিড ডে মিল রান্না করতে হচ্ছিল কেন? ঝালদা ১ নম্বর ব্লকের ইচাগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেনদুয়াডি প্রাথমিক বিদ্যালয়। স্কুল সূত্রে খবর, কে করবে মিড ডে মিল রান্না? তা নিয়ে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে গ্রামের ৮টি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে। কেনদুয়াডি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে রান্নার দায়িত্বে রয়েছে মহাবীর সঙ্ঘ মহিলা সমিতি নামের একটি স্বনির্ভর গোষ্ঠী। গ্রামে ৮টি স্বনির্ভর গোষ্ঠী থাকা সত্ত্বেও, কেন একটি গোষ্ঠীই মিড ডে মিল রান্নার বরাত পাবে, সেই প্রশ্ন তুলে বিরোধিতায় সরব হয় বাকি ৭টি স্বনির্ভর গোষ্ঠী। ২০১৭ সালে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় প্রথম থেকে মিড ডে মিল রান্না করে আসা স্বনির্ভর গোষ্ঠী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget