এক্সপ্লোর

Purba Bardhaman: তোলাবাজির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

Memari News: অভিযোগের তির মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সন্দীপ প্রামানিকের বিরুদ্ধে। মেমারি থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান:  ফের তোলাবাজির অভিযোগ। এবারও ফের তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের তির। দাবিমতো টাকা না দিলে পঞ্চায়েতকে দিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

নির্মাণকাজের জন্য দলের নাম করে তোলা চাওয়া হয়েছে বলে অভিযোগ পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) রাধাকান্তপুরের বাসিন্দা সত্যব্রত হাজরা ওরফে গৌতম হাজরার। অভিযোগের তির মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সন্দীপ প্রামানিকের বিরুদ্ধে। মেমারি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

কেন টাকার দাবি:
গৌতম হাজরার অভিযোগ, পঞ্চায়েতের থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে তাঁর। সেই মতোই মেমারি ১ নম্বর ব্লকের গোপগন্তার ২ নং গ্রাম পঞ্চায়েতের অনুমতি নিয়ে একটি গ্যারাজঘর তৈরি করছিলেন। অভিযোগ, সেই সময়েই তাঁর কাছে টাকা চান তৃণমূল নেতা সন্দীপ প্রামানিক। ওই নেতা দলের নাম করে ১ লক্ষ টাকা তোলা চান বলে অভিযোগ। টাকা না দিতে চাওয়ায় পঞ্চায়েতকে দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তারপরেই দুদিনের মধ্যেই পঞ্চায়েত থেকে কাজ বন্ধ করার নোটিশ আসে। গৌতম হাজরার অভিযোগ, যে জায়গায় তিনি এই নির্মাণকাজ করছেন সেই দাগ নাম্বারে দুটি ঘর ও একটি দোকানঘর আছে। এদিক তৃণমূল নেতা সন্দীপ পরামানিক ডোবা বুঝিয়ে ঘর করা হচ্ছে বলে অভিযোগ করেন এবং ১ লক্ষ টাকার দাবি করেন। অভিযোগ সেই টাকা না দেওয়ায় তার ২ দিন পরেই পঞ্চায়েত থেকে তাঁকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। 

গোপগন্তার ২ এর পঞ্চায়েত প্রধান অঞ্জলি মল্লিকের দাবি, 'নির্মাণকাজ করার জন্য তাঁকে কোনও অনুমতি দেওয়া হয়নি। তিনি নির্মাণকাজের জন্য আবেদন করেছেন। তাঁর জায়গার নথিতে ডোবা লেখা আছে। স্থানীয় মানুষেরা অভিযোগ করায় কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি।' সব অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা সন্দীপ প্রামানিকের দাবি, 'ডোবা বুজিয়ে নির্মাণকাজ চলছিল, এলাকাবাসীদের অভিযোগের পরিপেক্ষিতে সেই কাজ পঞ্চায়েত বন্ধ করে দিয়েছে। এই বিষয়ে আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে তার জবাব আইন অনুযায়ী দেব।'

বিজেপির কটাক্ষ:
বিজেপি (BJP) বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রের কটাক্ষ, 'নির্মাণ করতে গেলে দলীয় ফান্ডের নামে টাকা নেওয়া, এই সংস্কৃতি তৃণমূল ভুলতে পারছে না। কারণ তোলা না তুলতে পারলে তৃণমূলের একটা নেতাও থাকবে না।'

জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাসের দাবি, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'

আরও পড়ুন: 'দেখা না করে যাব না', অভিষেকের সঙ্গে সাক্ষাতের দাবিতে টেট-উত্তীর্ণদের বিক্ষোভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget