এক্সপ্লোর

TET: 'দেখা না করে যাব না', অভিষেকের সঙ্গে সাক্ষাতের দাবিতে টেট-উত্তীর্ণদের বিক্ষোভ

অভিষেকের SSC-বৈঠক চলছিল। আর ঠিক সেই সময়েই, তাঁর অফিসের বাইরে বিক্ষোভে সামিল হলেন, ২০১৪ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা।

কলকাতা: নিয়োগ-আশ্বাস পেয়ে এসএসসি (SSC) চাকরিপ্রার্থীরা বেরিয়ে যাওয়ার পরেই উত্তপ্ত ক্যামাক স্ট্রিট (Camac Street)। অভিষেকের সঙ্গে সাক্ষাতের দাবিতে টেট-উত্তীর্ণদের বিক্ষোভ। অভিষেকের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে বললেও অনড় আন্দোলনকারীরা। অভিষেকের সঙ্গে আজই সাক্ষাতের দাবি। 

অভিষেকের (Abhishek Banerjee) SSC-বৈঠক। শুক্রবার SSC’র আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর ঠিক সেই সময়েই, তাঁর অফিসের বাইরে বিক্ষোভে সামিল হলেন, ২০১৪ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা। বিক্ষোভে দেখা গেল ২০১২ সালে SSC উত্তীর্ণ কয়েকজন চাকরিপ্রার্থীকেও। 

মঙ্গলবার এবিপি আনন্দর যুক্তি-তক্কো অনুষ্ঠানে আন্দোলনকারী SSC চাকরিপ্রার্থীদের দুর্দশার কথা তুলে ধরেছিলেন, তাঁদেরই মধ্যে একজন, শহীদুল্লাহ্। এরপর শুক্রবার শহীদুল্লাহ্-সহ আন্দোলনকারীদের আটজন প্রতিনিধির সঙ্গে, বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে যখন এই বৈঠক চলছে, তখনই বাইরে জড়ো হন ২০১৪ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ প্রার্থীরা। তাঁরাও অভিষেকের সঙ্গে দেখা করতে চান। পুলিশকর্মীরা, তাঁদের স্মারকলিপি জমা দিতে বলেন। কিন্তু, টেট উত্তীর্ণরা অভিষেকের সঙ্গে সাক্ষাতের দাবিতে, বিক্ষোভ দেখাতে শুরু করেন। 

বিকেল সাড়ে ৫টার লাইভ থেকে বাইট - টেট উত্তীর্ণ বিক্ষোভকারী এদিন বিক্ষোভে দেখা যায় ২০১২ সালে SSC উত্তীর্ণ কয়েকজন চাকরিপ্রার্থীকেও। ২০১৪’র প্রাইমারি টেটে, দুর্নীতির মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু, চাকরিপ্রার্থী এই আন্দোলনকারীদের ভবিষ্যৎ কী? হকের চাকরি মিলবে কবে? সেই উত্তর নেই কারও কাছে। 

মানবিক অভিষেক: এসএসসির (SSC) নিয়োগের বিষয়ে মানবিক অভিষেক। বঞ্চিতদের দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দাবি এসএসসি আন্দোলনকারী শহীদুল্লাহের। ইতিবাচক আলোচনা হয়েছে বলে দাবি করেছেন তিনি। অভিষেক বন্দ্য়োপাধ্যায় আন্দোলনকারীদের প্রতি সহমর্মী বলেও দাবি। মেধাতালিকায় থাকা সবাইকে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন অভিষেক, দাবি শহীদুল্লাহের। শুক্রবার অভিষেকের সঙ্গে এসএসসি’র আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক হয়।  ৮ আগস্ট ফের বৈঠক। 

মেয়ো রোডে গাঁধী মূর্তির নীচে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন এসএসসি (SSC) চাকরিপ্রার্থীরা। ৫০১ দিন ধরে তাঁদের আন্দোলন চলছিল। এই নিয়ে বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি জানিয়েছিলেন, শুক্রবার আন্দোলনকারীদের কয়েকজনের সঙ্গে কথা বলবেন তিনি। সেইমতোই এদিন আন্দোলনকারীদের কয়েকজনের সঙ্গে বৈঠকে বসেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget