এক্সপ্লোর

Purba Bardhaman: তথৈবচ পুরনোটি-চালু হয়নি নতুনটিও, ভোগান্তিতে শিশু-প্রসূতিরা

Purba Bardhaman News: পূর্ব বর্ধমানের আউশগ্রাম ১ নম্বর ব্লকের দিগনগরের লক্ষ্মীগঞ্জ। পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ভেঙেচুরে পড়ে থাকায় সেখানে সন্তানদের পাঠাতে চাইছেন না অভিভাবকরা।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙে পড়ে রয়েছে। সেটি ব্যবহার করা যাচ্ছে না। অন্যদিকে নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রও তৈরি। কিন্তু নানা সমস্যার কারণে সেটিও ব্যবহার করা যাচ্ছে না। যার ফলে কার্যত মুখ থুবড়ে পড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ। এমনই ছবি পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউশগ্রাম ১ নম্বর ব্লকের দিগনগরের লক্ষ্মীগঞ্জে। পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ভেঙেচুরে পড়ে থাকায় সেখানে সন্তানদের পাঠাতে চাইছেন না অভিভাবকরা।   

পুরনো কেন্দ্রের ভগ্নদশা:
পুরনো কেন্দ্রটির টিনের চাল ভগ্নদশায় রয়েছে। বৃষ্টির জল আটকাতে তার উপর তালপাতার ছাউনি দেওয়া হয়েছে। তারপরেও বৃষ্টির জল চুঁইয়ে পড়ে ভিতরে। পুরনো অঙ্গনওয়াড়ি ভবনের বারান্দায় টিনের চাল খসে পড়ছে। ভিতরের ঘরে ছাদ থেকে চাঙড় খসে পড়ছে। ভিতর থেকে লোহার রড বেরিয়ে এসেছে। এমন অবস্থায় সেখানে শিশুদের পাঠানো অত্যন্ত বিপজ্জনক বলেই মনে করছেন স্থানীয় অভিভাবকরা।

যদিও নতুন অঙ্গনওয়াড়ি ভবনও তৈরি। কিছুটা দূরেই রয়েছে সেটা। কিন্তু আর্থিক জটিলতার কারণে সেটা ব্যবহার করা যাচ্ছে না। আউশগ্রাম ১ নম্বর ব্লকের লক্ষ্মীগঞ্জের বাসিন্দা আনন্দ মাহাতো বলেন, 'আমাদের বাচ্চা ছেলেদের খাবার নিতে আসতে দিই না, ঠিক মতো ব্যবস্থা নেই। পঞ্চায়েত থেকে সবাইকে জানিয়েছি, কোনও কাজ হয়নি।'

কী পরিস্থিতি:
প্রসূতি, মা ও তাঁদের সন্তানদের নিয়ে মোট ৬৫ জনের রান্না হওয়ার কথা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। কিন্তু, ভাঙাচোরা ছাদ, মাথার ওপর ভেঙে পড়ার আশঙ্কায় ভয়ে অনেকেই সেখানে যান না। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা সরস্বতী ঘোষ বলেন, 'বৃষ্টিতে চাল, ডাল ভিজে যায়। ছাদ ভেঙে যায়। জলে উনুন ভেসে যায়। তাই তখন রান্না করা যায় না। বসার জায়গা নাই। ২-৩ বছর ধরে এই অবস্থায় চলছে। বৃষ্টিতে শিশুদের পাঠাতে চান না অভিভাবকরা।'

সমস্যা কোথায়?
সামনেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন তৈরি হয়ে পড়ে আছে। তা সত্বেও ব্যবহার করা যাচ্ছে না কেন? আউশগ্রাম ১ নম্বর ব্লকের লক্ষ্মীগঞ্জ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা লীলা ঘোষ বলেন, 'নতুন বিল্ডিং হয়ে গেছে। টাকা পায়নি বলে কন্ট্রাকটর দিতে চাইছে না।'

খুব দ্রুত অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থানান্তরিত হবে নতুন ভবনে, আশ্বাস আউশগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়ের। 

আরও পড়ুন: একলাফে বেড়েছে ৪০ টাকা, পার্কিং ফি নিয়ে বিক্ষোভ চালকদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget