এক্সপ্লোর

Purba Burdwan Crime News : মত্ত যুবকদের বাধা দেওয়ায় বেধড়ক মারধর, কাটোয়ায় প্রাণ গেল প্রতিবাদী যুবকের

গুরুতর অবস্থায় ওই যুবককে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতাল, পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই মৃত্যু হয় তাঁর।

রাণা দাস, পূর্ব বর্ধমান : প্রতিবাদের মাশুল। পূর্ব বর্ধমানের (Purba Burdwan) কাটোয়ায় (Katwa) একদল মত্ত যুবকের (Drunk Youths) হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ক্রিকেটারের (Cricketer)। এই ঘটনায় ইতিমধ্যেই ১২ অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। জানা গিয়েছে, সরস্বতী পুজোর (Saraswati Puja) রাতে পাড়ায় গন্ডগোল বাঁধে। যেখানে মত্ত যুবকদের বাধা দেওয়ার খেসারত দিতে হল প্রতিবাদীকে। বেধড়ক মারে প্রাণ গেল এলাকার পরিচিত ক্রিকেটার তথা অস্থায়ী পুরসভার কর্মী (Temporary Municipal Worker) পার্থ ঘোষের। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার নন্দলাল বসু পাড়ায়।

স্থানীয় সূত্রে খবর, সরস্বতী পুজোর রাতে একদল মত্ত যুবক পাড়ায় ঢুকে ঝামেলা শুরু করে। এর প্রতিবাদ করলে পার্থ ঘোষ নামে ওই যুবককে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। গুরুতর অবস্থায় ওই যুবককে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতাল, পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ইতিমধ্যেই ১২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেল হেফাজতে রয়েছে ধৃতরা।

এদিকে, কিছুদিন আগে কালীপুজোর দিন রাস্তায় বাইক রাখার প্রতিবাদ করায় পুলিশের সঙ্গে বচসার জেরে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় তৃণমূল নেতার ভাইকে মারধরের অভিযোগ ওঠে এসআইয়ের বিরুদ্ধে। কবজি, পাঁজর-সহ চার জায়গায় ভেঙেছে হাড়, দাবি করে আক্রান্তের পরিবার। ঘটনার সূত্রপাত কালীপুজোর দিন। আক্রান্তের পরিবারের দাবি, রাস্তা আটকে দাঁড় করানো ছিল মহেশতলা থানার এসআই আবুল মারজানের বাইক। এর প্রতিবাদ করেন মহেশতলা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সুকান্ত বেরার ভাই সুমন্ত। অভিযোগ, তার জেরে এসআই সুমন্তকে চড় মারেন। এরপর দু’ পক্ষের হাতাহাতি শুরু হলে, প্রতিবাদীকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, সরকারি কাজে বাধা, উর্দিধারী পুলিশকে নিগ্রহের অভিযোগ-সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হলেও আক্রান্তের শারীরিক অবস্থা বিচার করে তাঁকে জামিন দেয় আলিপুর আদালত। বর্তমানে বেসরকারি হাসপাতালে ভর্তি তৃণমূল নেতার ভাই। আজ তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা।

আরও পড়ুন- ইঁদুর মারার বিষ থেকেই বিপত্তি! একই পরিবারের ২ শিশুর মৃত্যু, অসুস্থ ৪

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget