এক্সপ্লোর

Purba Burdwan News: ইঁদুর মারার বিষেই বিপত্তি? একই পরিবারের ২ শিশুর মৃত্যু, অসুস্থ ৪

বুধবার থেকেই শরীরটা খারাপ ছিল। বৃহস্পতিবার ভোরে অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সব শেষ। একই পরিবারের ২ শিশুর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য বর্ধমানের কাঞ্চননগর-রথতলা এলাকায়।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: একই পরিবারের ২ শিশুর অস্বাভাবিক মৃত্যুতে (Child Death) চাঞ্চল্য ছড়াল বর্ধমান (Burdwan) শহরে। অসুস্থ এই পরিবারেরই আরও ৪ জন। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে ২ শিশুর। বাড়িতে দেওয়া ইঁদুর মারার বিষ থেকেই এই ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ। 

বুধবার সকাল থেকেই শরীরটা খারাপ ছিল। বৃহস্পতিবার ভোরে অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সব শেষ। একই পরিবারের ২ শিশুর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল বর্ধমান (Burdwan) শহরের কাঞ্চননগর-রথতলা এলাকায়। অসুস্থ এই পরিবারেরই আরও ৪ জন। 

মৃত্যু হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের (Health Department) ভাড়া করা গাড়ির চালক রবি ঘোষের ছেলে রাহুল ঘোষ (৯) ও শুভঙ্কর ঘোষের (১২)। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে বাড়িতে মাংস-ভাত খেয়েছিলেন সকলে। বুধবার থেকেই সকলে অসুস্থ বোধ করেন। 

আরও পড়ুন: R Ahmed Dental College Problem : হয়নি ICU হস্তান্তর, ওটি থেকেও বন্ধ মুখের অস্ত্রোপচার, আর আহমেদে বিপাকে রোগীরা

বর্ধমানে (Burdwan) মৃত শিশুর বাবা রবি ঘোষ জানিয়েছেন, সকাল থেকে শরীর খারাপ। রাতে ইঁদুর মারার বিষ দেওয়া হয়েছিল। মৃত শিশুর এক আত্মীয়া জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ৬ জনকেই বর্ধমান মেডিক্যাল কলেজে (Burdwan Medical College) ভর্তি করেন প্রতিবেশীরা। 

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Burdwan Medical College and Hospital) সুপার তাপসকুমার ঘোষের কথায়, বমির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। কী কারণে বিষক্রিয়া ময়নাতদন্তের পর জানা যাবে। 

আরও পড়ুন: North 24 Parganas: ভাটপাড়ায় প্রতারণার শিকার শিক্ষক, আতঙ্কে গোটা পরিবার

ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বর্ধমান থানার পুলিশ (Burdwan Police Station)। মঙ্গলবার রাতে বাড়িতে দেওয়া ইদুঁর মারার বিষই কি খাবারে মিশে গিয়েছিল? তা না হলে কীভাবে বিষক্রিয়া হল তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget