এক্সপ্লোর

TMC : 'নবজোয়ার কর্মসূচিতে গেলে খুন হতে পারেন', বিধায়ক ও ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূলের একাংশ

TMC : দল-বিরোধী কাজ, মন্তব্য জেলা নেতৃত্বের। নবজোয়ার কর্মসূচিকে মরা জোয়ার বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 

রানা দাস, পূর্বস্থলী : নবজোয়ার কর্মসূচিতে গেলে খুন হতে পারেন বিধায়ক ও ব্লক সভাপতির অনুগামীদের হাতে। সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ তুললেন পূর্ব বর্ধমানের (Purba Burdwan) পূর্বস্থলীর তৃণমূল নেতা-কর্মীদের একাংশ। দল-বিরোধী কাজ, মন্তব্য জেলা নেতৃত্বের। নবজোয়ার কর্মসূচিকে মরা জোয়ার বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 

সাংবাদিক বৈঠক করে দলেরই বিধায়ক ও ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান !
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে প্রার্থী বাছাইয়ের ব্যালট নিয়ে বিশৃঙ্খলা, ভোট লুঠের অভিযোগ, তৃণমূল কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির পর এবার নবজোয়ার কর্মসূচিকে কেন্দ্র করে সামনে এল বেনজির গোষ্ঠীকোন্দল ! রীতিমতো সাংবাদিক বৈঠক করে বিধায়ক ও ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূলেরই নেতা-কর্মীদের একাংশ।

তাঁদের দাবি, অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে ডাকই পাননি তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান-সহ পুরনো নেতা-কর্মীরা। সেখানে গেলে মারধর, এমনকী খুন হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা পঙ্কজ গঙ্গোপাধ্যায় বলেন, 'যেখানে ভোট হবে আমরা যেতে চেয়েছিলাম। কিন্তু সেখানে এত লোক নিয়ে গেলে ওঁরা অশান্তি করবেন। তাই আমরা দলের সম্মানের জন্য যাচ্ছি না। আমরা অভিষেককে লিখিত আকারে দেব বিধায়ক, ব্লক সভাপতি স্বার্থসিদ্ধি করতে চাইছেন। এখন আমরা গেলে অশান্তি-মারধর করবেন।'

যদিও পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, 'খুনের হুমকি কোথায় দিয়েছি রেকর্ড দেখাক। নাহলে মানহানির মামলা করতে হবে। এঁরা বিধানসভার সময় আমাকে হারানোর চেষ্টা করেছিলেন। নামের লিস্ট পাঠিয়ে দিয়েছি সবার। যখন ডাকবে তখন যাবে।'

ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, 'অভিষেকের নবজোয়ার নয় , মরা জোয়ার চলছে। আগে নিজের দলের ভেতরে গন্ডগোল থামাক, তারপরে নবজোয়ার করুন।'

এভাবে সাংবাদিক বৈঠক করে দলের নেতার বিরুদ্ধে অভিযোগ তোলাকে যে ভাল চোখে দেখছে না, তা বুঝিয়ে দিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, 'এখনও ভোট হয়নি। ভোট দিতে না পারলে তখন দেখা যাবে। আর এইভাবে সাংবাদিক বৈঠক করা দল-বিরোধী কাজ।'

শুক্রবার থেকে সোমবার চারদিন পূর্ব বর্ধমানে জনসংযোগ যাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে তৃণমূলের গোষ্ঠীকোন্দল ঘিরে রাজনৈতিক চাপানউতোর চরমে।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget