Purba Burdwan Weather : আজ পারদ চড়লেও, বর্ষশেষে বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমানেও
Weather forecast of Purba Burdwan : বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৫৫ শতাংশ, ন্যূনতম ৩৭ শতাংশ...

বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান(Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া(Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। সেই লক্ষ্যেই এই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।
দেখে নেওয়া যাক আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত) -
সর্বোচ্চ তাপমাত্র- ২৬ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৭ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার - বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৫৫ শতাংশ, ন্যূনতম ৩৭ শতাংশ।
আজ পশ্চিম বর্ধমানে আবহাওয়ার আপডেট - (এই তথ্যের মেয়াদ থাকবে ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত) -
সর্বোচ্চ তাপমাত্র- ২৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৫ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার- বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৫৩ শতাংশ, ন্যূনতম ৩৭ শতাংশ।
আরও পড়ুন ; দিঘায় আংশিক মেঘলা আকাশ, কেমন যাবে পূর্ব মেদিনীপুরের আজকের আবহাওয়া?
রাজ্যের আবহাওয়ার আপডেট-
শীতের দাপট কমার পাশাপাশি, বর্ষশেষে বৃষ্টির পূর্বাভাস। আজ থেকেই আংশিক মেঘলা আকাশ। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে। বৃষ্টি হবে হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়াতেও। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙের পার্বত্য এলাকা ও সিকিমে হবে তুষারপাত। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আগামী এক সপ্তাহ জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া
Before You Go
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের





















