এক্সপ্লোর

Egra Incident : ভানু বাগের বাড়ি থেকে ১১ বস্তা বাজি তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত

Bhanu Bag : ভানুর জামাই নিশিকান্ত পালকে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। ভানুকে কটকের হাসপাতালে ভর্তি করতে অ্যাডমিশন স্লিপে সই করেছিলেন এই নিশিকান্ত

এগরা : এগরা বিস্ফোরণকাণ্ডের (Egra Blast Incident) তদন্তে ভানু বাগের বাড়িতে সিআইডি (CID)। ভানু বাগের বাড়ি থেকে ১১ বস্তা বাজি তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করল পুলিশ ও সিআইডি। এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ। গতকাল কটকের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ভানুর জামাই নিশিকান্ত পালকে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। ভানুকে কটকের হাসপাতালে ভর্তি করতে অ্যাডমিশন স্লিপে সই করেছিলেন এই নিশিকান্ত। ভানুকে কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছিল জানতে চান তদন্তকারীরা।

রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন দেহ। জলে ভাসছে দগ্ধ মৃতদেহ। গাছে, ঝোপঝাড়ে ছড়িয়ে ছড়িয়ে পোড়া দেহাংশ। এগরায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ভানু বাগের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর এই ছবি দেখে শিউরে উঠেছিলেন রাজ্যবাসী। সেই ঘটনার ৫ দিনের মাথায় গুরুতর জখম আরও একজনের মৃত্যু হয় আজ, শনিবার। এদিন দুপুরে এসএসকেএমে মারা যান বছর ২৬-এর পিঙ্কি মাইতি । বিস্ফোরণে শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল পিঙ্কির। শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতালেই মৃত্যু হয়েছিল বিস্ফোরণে গুরুতর জখম রবীন্দ্রনাথ মাইতির। বিস্ফোরণের কয়েক দিন আগেই কারখানায় কাজে ঢুকেছিলেন তিনি। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। পরে ওড়িশার কটকের একটি হাসপাতালে মারা যান বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ। প্রসঙ্গত, এগরা থেকে পালিয়ে ওড়িশার কটক ! মাঝপথে একাধিক হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা। শেষে নাম-পরিচয় ভাঁড়িয়ে কটকের হাসপাতালে ভর্তি। কিন্তু, শেষরক্ষা হয়নি। জবানবন্দি নেওয়ার আগেই মৃত্যু হয় এগরার অবৈধ বাজি ব্যবসায়ী ভানু বাগের !

এদিকে এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের স্ত্রীকে হন্যে হয়ে খুঁজছে সিআইডি। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না ভানুর স্ত্রীর। এই অবস্থায় মৃত ভানুর ছোট ভাইয়ের জামাই নিশিকান্ত পালকে জিজ্ঞাসাবাদ করছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। তদন্তকারীরা জেনেছেন, বিস্ফোরণের পর নিশিকান্ত-সহ কয়েকজন ভানুর প্রাথমিক চিকিৎসা করে তাঁকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তবে অবস্থা গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়। তাই কী ঘটেছিল, তা জানতে ভানুর জামাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভানুর বাজি কারখানায় ২০-২৫ জন কাজ করতেন। কারা কাজ করতেন ? কী ধরনের কাজ হত ? বাজি নাকি বোমা বানানো হত ? তা জানার চেষ্টা করছে সিআইডি।  

আরও পড়ুন ; পুড়ে গিয়েছিল শরীরের ৯০ শতাংশ, এগরা বিস্ফোরণকাণ্ডে ফের মৃত্যু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget