এক্সপ্লোর

Egra Incident Update: পুড়ে গিয়েছিল শরীরের ৯০ শতাংশ, এগরা বিস্ফোরণকাণ্ডে ফের মৃত্যু

এগরায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ভানু বাগের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে শিউরে উঠেছিলেন রাজ্যবাসী। ঘটনায় গুরুতর জখম আরও একজনের মৃত্যু হল শনিবার।

কলকাতা: এগরা বিস্ফোরণকাণ্ডে (Egra Incident Update) মৃতের সংখ্যা বেড়ে ১১। এসএসকেএমে আরও ১ আহতের মৃত্যু। বছর ২৬-এর পিঙ্কি মাইতির মৃত্যু। শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। এগরা বিস্ফোরণে মূল অভিযুক্ত ভানু বাগ-সহ ১১ জনের মৃত্যু। ১৬ মে এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। 

মৃতের সংখ্যা বেড়ে ১১: রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন দেহ।জলে ভাসছে দগ্ধ মৃতদেহ। গাছে, ঝোপে ঝাড়ে ছড়িয়ে ছড়িয়ে পোড়া দেহাংশ। এগরায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ভানু বাগের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে শিউরে উঠেছিলেন রাজ্যবাসী। ঘটনায় গুরুতর জখম আরও একজনের মৃত্যু হল শনিবার। এদিন দুপুরে এসএসকেএমে মারা গেলেন বছর ২৬-এর পিঙ্কি মাইতি।                                

বিস্ফোরণে শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল পিঙ্কির। শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় বিস্ফোরণে গুরুতর জখম রবীন্দ্রনাথ মাইতির। সবেমাত্র কারখানায় কাজে ঢুকেছিলেন তিনি। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। পরে ওড়িশার কটকের একটি হাসপাতালে মারা যান বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ। ফলে এগরা বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়াল ১১।                                  

এদিকে, শনিবার ওড়িশায় গিয়ে মৃত মূল অভিযুক্ত ভানু বাগের ভাইয়ের জামাই নিশীকান্ত পালকে জিজ্ঞাসাবাদ করে এগরা থানার পুলিশ ও সিআই়ডির একটি দল। তাঁকে কামারদা থানায় নিয়ে এসে ২ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ ও সিআইডি সূত্রের খবর, ভানু বাগকে কটকের হাসপাতালে ভর্তি করতে অ্যাডমিশন স্লিপে সই করেছিলেন নিশীকান্ত পাল।

পুলিশ ও সিআইডি সূত্রে আরও খবর, হাসপাতালে ভর্তি না করে কোনও জায়গায়ার রেখে ভানু বাগের চিকিৎসা করার চেষ্টা করা হয়েছিল।সূত্রের খবর, ভানুকে কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তা জানতে চান পুলিশ ও সিআইডির তদন্তকারীরা।মূল অভিযুক্ত ভানু বাগ সহ বিস্ফোরণে জখম সকলেরই মৃত্য়ু হয়েছে। ফলে কারুরই বয়ান নেওয়া যায়নি। সূত্রের খবর, বিস্ফোরণের দিন কারখানায় যাননি এমন ব্যক্তিদের খোঁজ করছে সিআইডি। বাজি কারখানার আড়ালে বোমা তৈরি হত কিনা তা জানতে চাইছেন সিআইডির গোয়েন্দারা।                                        

আরও পড়ুন: Sleep vs Work Performance: রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস


সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget