এক্সপ্লোর

Panchayat Election 2023:ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠনের তোড়জোড় শুরু পূর্ব মেদিনীপুরে, চিঠি দিল জেলা প্রশাসন

Purba Medinipur:পূর্ব মেদিনীপুর জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের বোর্ড গঠনের পক্রিয়া শুরু করে দিয়েছে জেলা প্রশাসন

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ত্রিস্তরীয় পঞ্চায়েতের (Three Tier Panchayat Board) বোর্ড গঠন প্রক্রিয়া শুরু করে দিল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা প্রশাসন। সোমবার থেকেই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সচিবদের চিঠি পাঠানো শুরু হয়। তবে স্থানীয়দের বড় অংশের বক্তব্য, এই জেলার অন্তত ২৪টি গ্রাম পঞ্চায়েতের ফলাফল ত্রিশঙ্কু (Hung)। সেক্ষেত্রে সেখানে কী ভাবে পঞ্চায়েত গঠন হবে, তা দেখার বিষয়।

কী পরিস্থিতি?
পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনাই উদাহরণ হিসেবে ধরা যাক। সেখানে মোট আসন ১৮। তৃণমূল ও বিজেপি ৮টি করে আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা কেউ পায়নি। সিপিএম ২টি আসন জিতেছে সেখানে। অর্থাৎ পঞ্চায়েত গঠনে সেখানে নির্ণায়ক শক্তি হতে পারে সিপিএম। অন্যদিকে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ ২ গ্রাম পঞ্চায়েতের মোট ১৫ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৭টি আসন। তৃণমূল পায় ৫টি আসন। সিপিএমের ঝুলিতে গিয়েছে ১টি ও নির্দল জিতেছে ২ আসনে। এমন অবস্থায় তৃণমূল নির্দলের সমর্থন পেয়ে গেলে সিপিএম এখানেও নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে। তমলুকের বিষ্ণুবাড় ২ গ্রাম পঞ্চায়েতে আবার মোট আসন আবার ১৪। সেখানে তৃণমূল পায় ৩টি আসন, বিজেপি জেতে ৫টি আসনে। সিপিএমের ঝুলিতে গিয়েছে ৩টি আসন ও অন্যান্যরা পায় ৩টি আসন। অর্থাৎ যে-ই পঞ্চায়েত গড়ুক, নির্ণায়ক শক্তি হিসেবে সিপিএম ও অন্যান্যরা গুরুত্বপূর্ণ হতে পারে। বস্তুত, পূর্ব মেদিনীপুরে আরও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে ফলাফলের সমীকরণ এমনই যেখানে সিপিএম বোর্ড গঠনে বড় ভূমিকা নিতে পারে। তবে সিপিএম জেলা নেতৃত্বের দাবি, তৃণমূল কিংবা বিজেপিকে তারা সমর্থন করবেন না। অন্য দিকে তৃণমূল নেতৃত্বর বক্তব্য, বিজেপি বাদ দিয়ে যে কোনও দলের সমর্থন তারা নিতে পারে। তবে শর্ত একটাই। তাদের তৃণমূলে আসতে হবে। বিজেপির আবার দাবি, তৃণমূল বাদ দিয়ে অন্য যে কেউ তাদের কাছে স্বাগত। এমন অবস্থায় কী ভাবে পঞ্চায়েত গড়া হবে, সেদিকে তাকিয়ে অনেকেই। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের ফলাফল প্রকাশের পর থেকে শাসকদলের বিরুদ্ধে জোর করে জয়ী বিরোধী প্রার্থীদের নানা ভাবে হেনস্থার অভিযোগ উঠেছে। তালিকায় সংযোজন মথুরাপুর।

মথুরাপুরের ঘটনা...
অপহরণের অভিযোগ ওঠার দু’দিনের মাথায়, বাড়ি ফিরে বিস্ফোরক দাবি করেন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের চার বিরোধী প্রার্থী। তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে ভয় দেখানো ও চাপ দেওয়ার অভিযোগ তোলেন তাঁরা।  বিরোধী প্রার্থীদের দাবি, ২৫ জুলাই রাতে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তৃণমূলের দুষকৃতীরাই ভাড়াবাড়ি থেকে তাঁদের তুলে নিয়ে যায়। রাখা হয় গেস্ট হাউসে। পরদিন আরও একটি গোপন ডেরায় নিয়ে গিয়ে চাপ দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেয় তৃণমূলের লোকজন। জোর করে ভিডিয়ো বার্তায় অপহরণের অভিযোগ অস্বীকার করতে বাধ্য করে। এর মধ্যেই সেখানে হাজির হয় পুলিশের ১৪-১৫ জনের একটি দল। পুলিশও নিজের মতো বয়ান লিখিয়ে সই করিয়ে নেয়। এমনই দাবি মথুরাপুরের চার বিরোধী প্রার্থীর। 

আরও পড়ুন:বুদ্ধদেব ভট্টাচার্যর 'শারীরিক পরিস্থিতির উন্নতি, সংক্রমণ কমেছে অর্ধেকেরও বেশি'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget