এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee : বুদ্ধদেব ভট্টাচার্যর 'শারীরিক পরিস্থিতির উন্নতি, সংক্রমণ কমেছে অর্ধেকেরও বেশি'

বুদ্ধবাবুর ক্রিয়েটিনিন রিপোর্টও যথেষ্ট ইতিবাচক ।বেলা ১২টার পর মেডিক্যাল বোর্ডের আলোচনা।

সন্দীপ সরকার, কলকাতা : কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য ( Ex-Bengal Chief Minister Buddhadeb Bhattacharjee  )? কয়েকদিন ধরেই উদ্বেগে দিন কাটছে তাঁর অনুগামীদের। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা কাটছে না। তাঁকে দেখতে এসেছেন, দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্বরা। সোমবার সকালে এল কিছুটা স্বস্তির খবর। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টচার্যর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

ক্রিয়েটিনিন রিপোর্ট যথেষ্ট ইতিবাচক
হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তের সি রিয়্যাকটিভ প্রোটিন রিপোর্ট সন্তোষজনক। রিপোর্টে দেখা যাচ্ছে সংক্রমণ কমেছে অর্ধেকেরও বেশি, খবর হাসপাতাল সূত্রে। বুদ্ধবাবুর ক্রিয়েটিনিন রিপোর্টও যথেষ্ট ইতিবাচক  বলে খবর হাসপাতাল সূত্রে। ফলে এখন তাঁকে স্বাভাবিক মাত্রায় অ্যান্টোবায়োটিক দেওয়া যেতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। যদিও বেলা ১২টার পর মেডিক্যাল বোর্ড আলোচনায় বসে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

ফুসফুসের সংক্রমণ বাড়ছে না
এর আগে বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসের সিটি স্ক্যান করা হয় সকালে। রিপোর্ট দেখে চিকিৎসকরা মনে করছেন ফুসফুসের সংক্রমণ বৃদ্ধি নিয়ন্ত্রণ হতে শুরু করেছে। প্রাথমিক রিপোর্ট অনুসারে সংক্রমণ এখন 'অরগানাইজিং' পর্যায়ে রয়েছে । রিপোর্ট অনুসারে তাঁর ফুসফুসের সংক্রমণ এখন আর বাড়ছে না। বুকে সংক্রমণের কারণে জল জমার পরিস্থিতিও নেই। তবে, ফুসফুসে ফাইব্রসিস নজরে এসেছে। ফাইব্রসিস সিওপিডি ও পুরনো কোভিডের কারণে হয়ে থাকতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।     

রাজনৈতিক নেতাদের মন্তব্য 
বুদ্ধদেব ভট্টাচার্য কেমন আছেন? কবে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন?  জানতে হাসপাতালে যেমন তাঁর সতীর্থরা ভিড় করছেন, তেমনই দেখা যাচ্ছে অন্যান্য দলের রাজনৈতিকদেরও। রবিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে যান বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু। তিনি জানান, কেমন আছ, প্রশ্ন করায় মাথা নেড়েছেন বুদ্ধবাবু। শনিবারের পর রবিবারও হাসপাতালে যান সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। সঙ্গে ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। বুদ্ধবাবুকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। হাসপাতালে যান আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিও।  তাঁর সুস্থ হয়ে ওঠার খবরের অপেক্ষা করছে গোটা বাংলা।                     

আরও পড়ুন :

'ডবল ইঞ্জিন এরোপ্লেনের ব্যবস্থা করতে কেন্দ্রকে বলুন' বিজেপি বিধায়কদের বললেন মুখ্যমন্ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget