এক্সপ্লোর

Purba Medinipur News: হিজলিতে মাঝ সমুদ্রে উল্টে গেল ট্রলার, মৃত্যু ২ যাত্রীর, এখনও নিখোঁজ ৭

Trawler Capsized: চড়ায় ধাক্কা লেগে উল্টে গেল মৎস্যজীবীদের ট্রলার। 

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: মাঝ সমুদ্রে ট্রলার উল্টে মৃত্যু হল দু’জনের। নিখোঁজ সাত জন যাত্রী। ভয়াবহ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) হিজলিতে (Hijli News)। পুলিশ সূত্রে খবর, ৩ জনকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি।

চড়ায় ধাক্কা লেগে উল্টে গেল ট্রলার

মাঝ সমুদ্রে ভয়াবহ দুর্ঘটনা। চড়ায় ধাক্কা লেগে উল্টে গেল মৎস্যজীবীদের ট্রলার। উদ্ধার হয়েছে দু'জনের মৃতদেহ। নিখোঁজ ট্রলারের সাত জন যাত্রী। 

শুক্রবার ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের হিজলিতে। স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রামের কেন্দামারী থেকে পেটুয়াঘাট মৎস্য বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল একটি ফিশিং ট্রলার। সকাল ১১টা নাগাদ সমুদ্রের বুকে জেগে থাকা একটি চড়ায় ধাক্কা খেয়ে উল্টে যায় ট্রলারটি। 

আরও পড়ুন: Park Circus Shooting: রাইফেল উঁচিয়ে এলোপাথাড়ি গুলি, আত্নঘাতী নিজেও, অবসাদগ্রস্ত ছিলেন কনস্টেবল লেপচা!

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিতে মোট ১২ জন মৎস্যজীবী ছিলেন। তাঁদের মধ্যে দু'জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তিন জনকে নিরাপদে উদ্ধার করা গেলেও, সাত জন যাত্রীর এখনও কোনও সন্ধান মেলেনি। 

দামোদরের জলে নেমে মৃত্যু দুই কিশোরের

এ দিকে, দামোদরের জলে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায় এক কিশোর এবং এক যুবক। শুক্রবার সকালে দু'জনের মধ্যে কিশোরের মৃতদেহ (Dead Body) উদ্ধার করেছে সিভিল ডিফেন্সের টিম। নিখোঁজ যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

গতকাল দুপুর দুটো নাগাদ বাড়ি থেকে স্নান করার উদ্দেশে বেরোন এক যুবক এবং এক কিশোর। দুজনেই পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) রানীগঞ্জের নতুন এগরা গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দামোদর নদের মথুরা চণ্ডী ঘাটে স্নান করতে নামে তারা। জুতো এবং স্নানের সামগ্রী পাড়ে রেখে জলে নামে তারা। কিন্তু তারপর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে কিশোরের নাম শুভ দাস। তার বয়স  ১৫ বছর। এবং আর এক যুবকের নাম সৌরভ নন্দী। তাঁর বয়স ২১ বছর। স্থানীয় ব্যক্তিরা আন্দাজ করছেন, স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়েছে তারা। ঘটনাস্থলে পৌঁছয় মেজিয়া (Mejia) থানার পুলিশ। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget