এক্সপ্লোর

Nandigram : নন্দীগ্রামে হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ঘিরে হাতাহাতি তৃণমূলের দু’পক্ষের, লাঠিচার্জ পুলিশের

Nandigram High Madrasa : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের দাউদপুরে এদিন ছিল হাইমাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন

বিটন চক্রবর্তী ও সন্দীপ সরকার, নন্দীগ্রাম : হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে ধুন্ধুমার নন্দীগ্রামের (Nandigram) দাউদপুরের। বচসা-হাতহাতিতে জড়াল তৃণমূলের (TMC) দুই পক্ষ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্র-

তৃণমূলের দু’পক্ষের মধ্যেই ব্যাপক বচসা। হাতাহাতি থেকে ধস্তাধস্তি, বাদ গেল না কিছুই ! রবিবার সকালে গুমগড় হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দাউদপুর। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করল পুলিশ। 

আরও পড়ুন ; সমবায়ের মাধ্যমে সরকারি স্বীকৃতি নয়াচরের মৎস্যজীবীদের

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের দাউদপুরে এদিন ছিল হাইমাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন। অভিযোগ, এই নির্বাচনে যুযুধান তৃণমূলেরই দুই শিবির ! যার একদিকে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতির অনুগামীরা আর অন্যদিকে তৃণমূলের পরিচালিত দাউদপুর পঞ্চায়েতের প্রধানের অনুগামীরা ! দু’পক্ষেরই দাবি, তাদের প্রার্থী তালিকায় দলের অনুমোদন রয়েছে।

নন্দীগ্রামের দাউদপুর পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা সামসুল ইসলাম বলেন, আমাদের অনুমোদন রয়েছে। অন্য গোষ্ঠীর অনুমোদন নেই।

যদিও নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সানোয়ার খান বলেন, আমাদের ব্লকের অনুমোদন রয়েছে।

এদিন সকাল থেকে তৈরি হয় তৃণমূলের দুটি ক্যাম্প। জড়ো হতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বেলা বাড়তে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। যার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। যদিও কয়েকদিন আগে দুই শিবিরের সঙ্গে কথা বলে একটি প্রার্থী তালিকা করার বার্তা দিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি !

গত ২৫ তারিখেই তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র বলেছিলেন, রাজ্যের নির্দেশে দুই শিবিরের সাথে কথা বলে একটি তালিকা প্রস্তুত করে লিফলেট আকারে তা জানিয়ে ভোট হবে। কিন্তু জেলা সভাপতির এই নির্দেশের পরও এদিনের ঘটনা এড়ানো গেল না!

এনিয়ে আগেই তমলুক (Tamluk) সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযূষ ভুঁইয়া বলেছিলেন, 'দাউদপুর অঞ্চলের জনপ্রিয় নেতা সামসুল ইসলাম। তাঁর উদ্যোগে ৬ জনের একটি প্যানেল জমা পড়েছে। সেটার অনুমোদন আছে। আর ব্লকগত ভাবে দিতে গেলে জেলার অনুমোদন লাগে। আমরা আর কাউকে অনুমোদন দিইনি।'

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে নন্দীগ্রামে হাইমাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ঘিরে দু’পক্ষের কোন্দল ঘিরে অস্বস্তিতে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget