এক্সপ্লোর

TMC News : শুভেন্দু অধিকারীর জেলায় TMC-র একের পর এক পদাধিকারীর ইস্তফা, 'কেউ থাকবে না...'

TMC Crisis : ভোটে হারার এক মাসের মধ্য়েই তৃণমূল টুকরো টুকরো হয়ে গেছে। এর মধ্য়ে জেলায় জেলায় তৃণমূলে শুরু হয়েছে ভাঙন।

বিটন চক্রবর্তী ও শিবাশিস মৌলিক : পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন উত্তম বারিক। ইস্তফা দিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি সুহাসিনী করও। চৌঠা মে-র পর শুভেন্দু অধিকারীর জেলায় ইস্তফা দিয়ে চলেছেন একের পর এক তৃণমূলের পদাধিকারী।

ভোটে হারার এক মাসের মধ্য়েই তৃণমূল টুকরো টুকরো হয়ে গেছে। এর মধ্য়ে জেলায় জেলায় তৃণমূলে শুরু হয়েছে ভাঙন। এবার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন উত্তম বারিক। ইস্তফা দিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি সুহাসিনী করও। উত্তম বারিক বলেন, "পদের অমর্যাদা করা উচিত নয়। মানুষ চাইছেন না। তাই সরে আসলাম।"

পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক উত্তম বারিক। এবারের বিধানসভা ভোটে চণ্ডীপুর থেকে তাঁকে দাঁড় করিয়েছিল তৃণমূল। তবে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। এবার জেলা পরিষদের সভাধিপতির পদ থেকেও ইস্তফা দিলেন তিনি। 

বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেন, "কেউ থাকবে না। তাঁদের থাকার মতো সাহস নেই। যত আগে আগে তাঁরা কেটে পড়েন ভাল। তাঁদের সম্পত্তি বাঁচিয়ে রাখতে হবে, তাঁরা এদিকে ওদেক পালাবে। আমরা তো আগেই বলতাম যে, তৃণমূল যদি হেরে যায় তৃণমূল এই বাংলায় আর থাকবে না। তৃণমূলের বিসর্জন হবে। এবার নিজেরা নিজেদের মতো করেই তারা বিসর্জন হয়ে যাচ্ছে। কাউকে কিছু করতে হচ্ছে না।"   

চৌঠা মে-র পর থেকে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলায় ইস্তফা দিয়েছেন তৃণমূলের একের পর এক পদাধিকারী। পদ ছেড়েছেন  হলদিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পার্থ বটব্যাল, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান আলি, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী পম্পা সাঁতরা রাউত। 

পূর্ব মেদিনীপুর জেলায় যে ৫ টি পুরসভা রয়েছে, তার মধ্যে কাঁথি পুরসভায় ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন ১২ জন তৃণমূল কাউন্সিলর। গত কয়েকদিনে রাজ্যে ৯ টি পুরসভা মিলিয়ে ইস্তফা দেওয়া তৃণমূল কাউন্সিলরের সংখ্যাটা পৌঁছে গেছে দেড়শোর কাছাকাছি। হালিশহর পুরসভার ১৬ জন কাউন্সিলর, ভাটপাড়া পুরসভার ৩২ জনের মধ্যে ৩২ জনই, গারুলিয়া পুরসভার ১৮ জন, কাঁচরাপাড়ার ১৪ জন, উত্তর ব্যারাকপুর পুরসভার ১৫ জন, ডায়মন্ড হারবার পুরসভার ৮ জন, কাঁথি পুরসভার ১২ জন, দুবরাজপুর পুরসভার ৩ জন এবং চন্দননগর পুরসভার মেয়র-সহ ২৪ জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়েছেন।

পঞ্চায়েত ও পুরসভাগুলিতে এই টালমাটাল পরিস্থিতির জল কোনদিকে গড়ায় সেটাই এখন দেখার।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget