এক্সপ্লোর

Car Accident: যাত্রীদের কথা না শুনে বেপরোয়া চালক! প্রবল গতিতে চুরমার গাড়ি, বিপদ ঘনাল পর্যটকদের

Purulia Car Accident: গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল এবং গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারলে ঘটনাটি ঘটে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: শীতকাল মানেই পিকনিক, বেড়াতে যাওয়া। এই সময়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বাঁকুড়া, ঝাড়গ্রামে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। কিন্তু সেই বেড়াতে যাওয়াই যেন কাল হল পর্যটকদের কাছে। 

ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকদের গাড়ি। কলকাতার বরানগর থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যাবার পথে দুর্ঘটনার কবলে পড়ে পর্যটক বোঝাই ট্রাভেলার গাড়ি। রবিবার ভোর ৫ টা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়ার ওন্দা থানার ভেদুয়াশোলে মোড়ে ৬০ নং জাতীয় সড়কে।

এদিকে, এই ঘটনার জেরে আহত হয়েছে ৭ জন পর্যটক। গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল এবং গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারলে ঘটনাটি ঘটে।

জানা গেছে, কলাকাতার বরানগর থেকে একটি ট্রাভেলার গাড়ি করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাচ্ছিলেন ২৬ জন পর্যটক। বিষ্ণুপুর বাঁকুড়া জাতীয় সড়ক ধরে যাবার পথে ওন্দা থানার ভেদুয়াশোল মোড়ে একটি ট্রাকে ধাক্কা মারে পর্যটক বোঝাই ট্রাভেলার গাড়িটি। 

আরও পড়ুন, 'ইসলামিক দেশ বানাতে চাইছেন মমতা', ফিরহাদকে তুলোধনা, ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর বার্তা

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওন্দা থানার পুলিশ। পর্যটকদের উদ্ধার করে চিকিতসার জন্য নিয়ে আসা হয় ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে। পর্যটকদের দাবি ঘটনায় ৭ জন আহত হয়েছেন একজনের অবস্থা আশঙ্কাজনক। চালক অতিরিক্ত গতিতে গাড়িটি চালাচ্ছিল। বার বার গতি কমানোর কথা বলা হলেও চালক গাড়ি কথা শুনেনি। অতিরিক্ত গতিতে থাকার ফলে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সামনে থাকা ট্রাকে ধাক্কা মারে। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live : পরিবর্তনের জমানায় স্কুলে পাঠ্যে দেদার পরিমার্জন
পরিবর্তনের জমানায় স্কুলে পাঠ্যে দেদার পরিমার্জন
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |
Tejashwi Yadav |
INDI Alliance | ৬ অক্টোবর নির্বাচন সদন অভিযান করবে বিরোধী সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget