এক্সপ্লোর

TMC-BJP News: 'ইসলামিক দেশ বানাতে চাইছেন মমতা', ফিরহাদকে তুলোধনা, ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর বার্তা

BJP Leader Attacks Mamata Banerjee: এদিকে অমিত মালব্যর পোস্ট করা ভিডিওয়, ফিরহাদ হাকিমের এই মন্তব্যের প্রেক্ষিতেই আবার বিজেপি সাংসদ বিষ্ণুপদ রায়ের মুখে আবার শোনা গেছে হিন্দুরাষ্ট্রের কথা।

নয়া দিল্লি: এবার ফিরহাদ হাকিমের মন্তব্যকে হাতিয়ার করে, সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ ইস্যুতে সুর চড়াল বিজেপি। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের একটি বক্তব্যের ভিডিও পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশাল মিডিয়ায় লিখেছেন-ফিরহাদ হাকিম দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গ ও দেশের বাকি অংশে দ্রুত মুসলিম সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ হবে। আবার ফিরহাদ হাকিমের এই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে আন্দামানের বিজেপি সাংসদের মুখে শোনা গেছে হিন্দুরাষ্ট্রের কথা।                                                            

কী বলেছেন ফিরহাদ হাকিম? 

তৃণমূল নেতা বলেছেন, 'আমি এমন একটি সম্প্রদায় থেকে, যে সম্প্রদায় বাংলাতে তো ৩৩ শতাংশ, কিন্তু হিন্দুস্তানে মাত্র ১৭ শতাংশ, আমাদের সংখ্যালঘু বলা হয়। আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, যদি আল্লার আমাদের ওপর করুণা হয় তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব। কিছু হলেই মোমবাতি মিছিল করা হয়। উই ওয়ান্ট জাস্টিস... উই ওয়ান্ট জাস্টিস। আমি বলছি মিছিল করে বিচার চেয়ে কিছু হবে না। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যাতে বিচার চাইতে হবে না, তুমি নিজেই বিচার করবে।'                                         

আরও পড়ুন, গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করেছেন পাক নাগরিকরা? রিপোর্ট দেখলে চমকাবেন!

পাল্টা আক্রমণ বিজেপির

এদিকে অমিত মালব্যর পোস্ট করা ভিডিওয়, ফিরহাদ হাকিমের এই মন্তব্যের প্রেক্ষিতেই আবার বিজেপি সাংসদ বিষ্ণুপদ রায়ের মুখে আবার শোনা গেছে হিন্দুরাষ্ট্রের কথা। তিনি বলেন, 'ফিরহাদ হাকিম সত্যিই কি ভারতীয়? উনি কি সংবিধানকে মানেন? উনি কি ভারতবর্ষের লোক? এই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য ইসলামিক দেশ বানানো! ধিক্কার তৃণমূল পার্টিকে আর ফিরহাদ হাকিমকে! তোমার স্বপ্ন জীবনে পূরণ হবে না। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে, হবেই।' 

বাংলাদেশ ইস্যুর আঁচ ইতিমধ্যেই এসে পড়েছে ভারতে। তাতেই এবার নতুন মাত্রা যোগ করল এই বিতর্ক।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh : কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget