এক্সপ্লোর

Left Leader Shot : বান্দোয়ানে গুলিবিদ্ধ ডিওয়াইএফআই নেতা, ছুটে দুষ্কৃতীদের ধরলেন গ্রামবাসীরা

Minakshi Mukherjee : সকালে আহত নেতাকে দেখতে হাসপাতালে যান DYFI-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। শ্যুটআউটের ঘটনায় পুলিশ ও শাসকদলের সমালোচনা করেন তিনি।

সন্দীপ সমাদ্দার, হংসরাজ সিংহ, পূর্ণেন্দু সিংহ, পুরুলিয়া : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে আগ্নেয়াস্ত্রের গর্জন জঙ্গলমহলের জেলা পুরুলিয়ায় (Purulia)। বান্দোয়ানে গুলিবিদ্ধ ডিওয়াইএফআই নেতা (DYFI Leader Shot)। পালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধৃত ৩ দুষ্কৃতী। তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র (Arms Recovered)। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

পুরুলিয়ায় গুলিবিদ্ধ ডিওয়াইএফআই নেতা

পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়ায় গুলিবিদ্ধ ডিওয়াইএফআই নেতা (DYFI Leader)। শুক্রবার কলকাতার নাকের ডগায় দক্ষিণেশ্বরে হোটেলে শ্যুটআউটে জখম হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার। আর সেদিনই কলকাতা থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে বান্দোয়ানে গুলিবিদ্ধ হন সিপিএমের (CPM) যুব সংগঠনের নেতা কৃষ্ণপদ টুডু। 

স্থানীয় সূত্রে খবর শুক্রবার সন্ধেয় মিটিং সেরে কুচিয়া থেকে মা কপালী গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন ওই ডিওয়াইএফআই নেতা। গ্রামে ঢোকার মুখে দুষ্কৃতী হামলার শিকার হন তিনি। হাতে ও বুকে গুলি লাগে। পালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় ৩ দুষ্কৃতী। বান্দোয়ান থানার পুলিশ তাদের গ্রেফতার করে। 

উদ্ধার আগ্নেয়াস্ত্র

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। গুলিবিদ্ধ নেতাকে চিকিৎসার জন্য শুক্রবার রাতেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। হাসপাতাল সূত্রে খবর, কৃষ্ণপদ টুডুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। শনিবার সকালে আহত নেতাকে দেখতে হাসপাতালে যান DYFI-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। শ্যুটআউটের ঘটনায় পুলিশ ও শাসকদলের সমালোচনা করেন তিনি।                                  

রাজনৈতিক চাপানউতোর

মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, 'গোটা রাজ্য দুষকৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। মানুষের হাতে কাজ থাকে না। পকেটে খুঁজলে বন্দুক পিস্তল পাওয়া যাচ্ছে। গ্রামবাসীরা ধরেছে। তারপর গ্রেফতার করা ছাড়া পুলিশের উপায় ছিল না।' পাল্টা তৃণমূল কংগ্রেসের পুরুলিয়ার জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেছেন, 'পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা এমন ঘটনা সমর্থন করি না। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, টাকা পয়সার লেনদেন নিয়েই এই ঘটনা ঘটেছে'। বান্দোয়ানে বাম যুব নেতাকে গুলিকাণ্ডের প্রতিবাদে শনিবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে ডিওয়াইএফআই। 

আরও পড়ুন- দিদির সুরক্ষাকবচের প্রচারে তৃণমূলকর্মীর ঘাড়ধাক্কা, চড়ের পর এবার 'হুমকি'!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget