এক্সপ্লোর

Chaos at Didir Surakhha Kavach : দিদির সুরক্ষাকবচের প্রচারে তৃণমূলকর্মীর ঘাড়ধাক্কা, চড়ের পর এবার 'হুমকি'!

Didir Dut : জেলায় জেলায় ইতিমধ্য়েই বিভিন্ন ইস্য়ুতে ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে দিদির দূতেদের। কিন্তু, অভিযোগ জানাতে গেলে চড় মারার ঘটনায়, এবার দানা বাঁধল নতুন বিতর্ক।

সমীরণ পাল, দত্তপুকুর : মন্ত্রীর সামনে সপাটে চড়েও নেই রেহাই, এবার 'বুঝে নেওয়ার হুমকি'! দিদির সুরক্ষাকবচের প্রচারে (Didir Surakhha Kavach Campaign) রাজ্যের খাদ্যমন্ত্রীর সামনেই আক্রান্ত হয়েছেন অভিযোগকারী। দত্তপুকুরে দিদির সুরক্ষাকবচের প্রচারে তৃণমূলকর্মীর (TMC) ঘাড়ধাক্কা, চড়ের পর দিয়েছেন 'হুমকি'! দত্তপুকুরে বিজেপির মণ্ডল সভাপতিকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

এদিন দত্তপুকুরের (DuttaPukur) ইছাপুর-নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাউবনা এলাকায় দিদির দূত কর্মসূচিতে (Didir Dut Campaign) খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে খারাপ রাস্তা নিয়ে অভিযোগ জানাতেই বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসকে প্রথমে ঘাড়ধাক্কা, তারপর সপাটে চড় কষান স্থানীয় তৃণমূল কর্মী শিবম রায়। পরে আক্রান্ত বিজেপি নেতার পিঠ চাপড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন খাদ্যমন্ত্রী।

কর্মসূচির নাম দিদির সুরক্ষা কবচ। উদ্দেশ্য় মানুষের অভিযোগ শোনা। কিন্তু, সেই কর্মসূচিতেই খারাপ রাস্তা নিয়ে অভিযোগ জানাতে গিয়ে খেতে হল চড়! গোটা বিষয়টি নিয়ে ব্যক্তিগত সমস্যার জেরে এই ঘটনা বলে সাফাই রথীন ঘোষের (Food Minister Rathin Ghosh)। ঘটনার প্রতিবাদে সুভাষনগরে ব্য়ারাকপুর-বারাসাত রোডে (Barrackpore-Barasat Road) টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিজেপি কর্মীরা। অবরোধে সামিল হন আক্রান্ত বিজেপি (BJP) নেতা সাগর বিশ্বাস। 

আক্রান্ত সাগর বিশ্বাসের অভিযোগ, 'এরকম পরিবেশ থাকলে তো কেউ কোনও কথাই বলতে পারবে না। রাস্তার বেহাল দশা, রাস্তা এবং মন্দিরের বেহাল দশা, মন্দির কমিটির হয়ে আমরা বলতে গিয়েছিলাম। সেখানে সকলেই ছিল।' পরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেছেন, 'বাড়ি পাওয়ার ব্যাপার ছিল, এরা অনেকে অভিযোগ করছেন পাননি, ব্যাপার হচ্ছে এদের ব্যক্তিগত গণ্ডগোলে তো আমি মাথা গলাবো না, তাঁর বা অন্য কিছু, সেটা তাঁদের নিজস্ব ব্যাপার।'

জেলায় জেলায় ইতিমধ্য়েই বিভিন্ন ইস্য়ুতে ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে দিদির দূতেদের। কিন্তু, অভিযোগ জানাতে গেলে চড় মারার ঘটনায়, এবার দানা বাঁধল নতুন বিতর্ক।

এদিকে, শতাব্দী রায়, কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, অসিত মালের পর এবার বিক্ষোভের মুখে গলসির তৃণমূল বিধায়ক । পূর্ব বর্ধমানের গলসিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে 'দিদির দূত' নেপাল ঘোড়ুই । গ্রামবাসীদের সঙ্গে দলীয় কর্মীদেরও বিক্ষোভের মুখে খোদ তৃণমূল বিধায়ক! তৃণমূল বিধায়ককে গ্রামেই ঢুকতে না দেওয়ার দাবি বিক্ষোভকারীদের। আবাসে 'দুর্নীতি' থেকে ভোটে জেতার পরে বিধায়ক গ্রামে না আসার অভিযোগ । পঞ্চায়েত সদস্যকে কর্মসূচি না ডাকার অভিযোগে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ। 'কোনও বিক্ষোভের ঘটনা ঘটেনি, সুস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা দেখতে গিয়েছিলাম, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার নিয়ে গ্রামবাসীরা অভিযোগ তোলে, মেশিন দিয়ে ধান কাটায় কাজ না পাওয়ার অভিযোগ গ্রামবাসীদের', গ্রামে ঢোকার কোনও কর্মসূচিই ছিল না, বিক্ষোভের কথা উড়িয়ে দাবি বিধায়কের। 

আরও পড়ুন- 'মানুষ মুখ খুলতে শুরু করেছে, হিসেব চাইছে' দিদির দূতেদের ক্ষোভের মুখ পড়া নিয়ে দিলীপের কটাক্ষ

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর

ভিডিও

Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক
Kunal Ghosh: 'আগুন, হুমকি কোনও অবস্থায় সমর্থন করা যায় না', বললেন কুণাল | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget