Purulia: পুরুলিয়ায় শরীরে সূচ ঢুকিয়ে শিশু খুনের মামলায় মা ও মায়ের প্রেমিককে মৃত্যুদণ্ড দিল আদালত
মঙ্গলা গোস্বামীর সাড়ে তিন বছরের শিশুকন্যার শরীরে সূচ ফুটিয়ে দেয় তাঁর প্রেমিক সনাতন ঠাকুর।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: সাড়ে ৩ বছরের শিশুকে সূচ ফুটিয়ে খুনের ঘটনায় তার মা ও মায়ের প্রেমিককে মৃত্যুদণ্ড দিল আদালত। নৃশংস ওই ঘটনা ঘটে ২০১৭-র ১১ জুলাই। পুরুলিয়ার মফসসল থানার নদিয়াড়া গ্রামের বাসিন্দা মঙ্গলা গোস্বামীর সাড়ে তিন বছরের শিশুকন্যার শরীরে সূচ ফুটিয়ে দেয় তাঁর প্রেমিক সনাতন ঠাকুর। গুরুতর আহত ওই শিশুকে কয়েকটি হাসপাতাল ঘুরে কলকাতার এসএসকেএম হাসপাতালে আনা হয়। সেখানেই মৃত্যু হয় তার। সনাতন ও মঙ্গলাকে গ্রেফতার করে পুলিশ। চার বছর ধরে চলে বিচারপর্ব। আজ পুরুলিয়ার জেলা দায়রা আদালতের বিচারক দু’জনকে খুন ও ষড়যন্ত্রের ধারায় মৃত্যুদণ্ড দেন।
মঙ্গলবার পুরুলিয়ার সুচকাণ্ডে চূড়ান্ত রায় জেলা আদালত। ২০১৭ সালের ওই ঘটনায় শিশুকন্যাকে নৃশংসভাবে খুনের অভিযোগে ইতিমধ্যেই দোষীসাব্যস্ত শিশুর মা ও তার প্রেমিক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এদিন জানায় সরকারি আইনজীবী।
আরও পড়ুন, সুরাট থেকে আনা ফুসফুসের প্রতিস্থাপন কলকাতায়, চলল রাতভর অপারেশন
অবশেষে পুরুলিয়ার সুচ কাণ্ডের শুনানি পর্বের পর আজ আদালতে দোষীদের সাজা ঘোষণা করা হলl সোমবার এই মামলার রায়দান স্থগিত হয়ে যায় সরকারি আইনজীবীর আপত্তিতে l রায়দানের ঠিক আগের মুহূর্তে সরকারি আইনজীবী বিচারকের কাছে দাবি জানিয়েছিলেন, সংশ্লিষ্ট আইনের ধারাগুলি খতিয়ে দেখে যেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় l আইনজীবীর এই দাবির পর বিচারক রায়দান স্থগিত রেখে বিচার পর্ব মুলতুবি রাখেন l এরপরই মামলার সব দিক বিচার করে মঙ্গলবার এই চূড়ান্ত রায় দেয় আদালত।
সোমবার দোষী সাব্যস্তদের সাজা ঘোষণার কথা ছিল আদালতে। দুই অভিযুক্তকে ভারতীয় দন্ড বিধির ৩০২,১২০ বি এবং ৩২ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। সোমবার তাদের সাজা ঘোষণার কথা ছিল। সোমবার রায় দানের শুরুতেই এজলাসে গিয়েই কান্নায় ভেঙে পড়ে মঙ্গলা দেবীl নিজেকে নির্দোষ বলেও দাবি করে মঙ্গলা l
Before You Go
Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস






















