এক্সপ্লোর

First Lung Transplant: সুরাট থেকে আনা ফুসফুসের প্রতিস্থাপন কলকাতায়, চলল রাতভর অপারেশন

কোভিডে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিত্‍সকরা প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন।

ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্যে এই প্রথমবার ফুসফুস প্রতিস্থাপন অস্ত্রোপচার সম্পন্ন হল। সোমবার রাতে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে রাতভর দীর্ঘ অপারেশন চলে। মঙ্গলবার সকাল ৬টায় প্রতিস্থাপন সম্পূর্ণ হয়। হাসপাতাল সূত্রে জানান হয়েছে বর্তমানে রোগী একমো সাপোর্টে রয়েছেন। 

রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল করার প্রক্রিয়া চালাচ্ছেন চিকিৎসকেরা। তা শেষ হতে কয়েক ঘণ্টা লাগবে বলেই খবর। প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে শহরের এই বেসরকারি হাসপাতালে প্রায় ১০৩দিন ধরে একমো সাপোর্টে রয়েছেন কলকাতার বাসিন্দা ওই রোগী।  কোভিডে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিত্‍সকরা তা প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। সুরাট থেকে প্রতিস্থাপনের জন্য সংগৃহীত ফুসফুস কলকাতায় আনা হয়। হাসপাতাল সূত্রে দাবি, পূর্ব ভারতে এটিই প্রথম ফুসফুস প্রতিস্থাপন।      

আরও পড়ুন, ঘূর্ণার্বত বদলে গেল নিম্নচাপে! ফের ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়

এর আগে কলকাতা থেকে শল্য চিকিৎসকদের দল যায় গুজরাতের সুরাটে। সেখানে ব্রেন ডেথ ব্যক্তির শরীর থেকে ফুসফুস সংগ্রহের প্রক্রিয়া শুরু করেন তাঁরা। এরপর বিশেষ বিমানে করে ফুসফুস কলকাতায় পৌঁছয় রাতে। এরপর তা গ্রিন করিডর করে আনা হয় মেডিকায়। সোমবার রাতেই ফুসফুস প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়।      

গত মার্চ মাসে এই হাসপাতালেই হয় রাজ্যে তথা পূর্ব ভারতে প্রথম কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন- হয়েছিল। চার ঘণ্টার চেষ্টায় ছত্তীসগঢ়ের রায়পুরের বাসিন্দা ৫৪ বছরের ব্যক্তির শরীরে বসানো হয়েছিল Ventricular Assist System বা কৃত্রিম হৃদযন্ত্রের অংশ। পূর্ব ভারতে এ ধরনের অস্ত্রোপচার প্রথম ছিল। 

আরও পড়ুন, মহালয়ার আগে আর সপ্তাহ ২, অঝোরে বৃষ্টিতে থমকে প্যান্ডেলের কাজ, প্রতিমা গড়া !

অস্ত্রোপচারকারী চিকিত্‍সক দলের প্রধান কুণাল সরকার সে সময় জানিয়েছিলেন, রক্ত সঞ্চালন ক্ষমতা কমে যাওয়ার ফলেই অবস্থা গুরুতর হয়ে গিয়েছিল এই ব্যক্তির। প্রতিস্থাপনযোগ্য হৃদযন্ত্র না মেলায় কৃত্রিম হৃযন্ত্রের অংশ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় তাই।   
 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget