Purulia: পুরুলিয়ার বান্দোয়ানে বজ্রপাত কেড়ে নিল দুই কিশোরের প্রাণ
Purulia News: গভীর রাতে ফাঁকা মাঠ থেকে অচৈতন্য অবস্থায় তাদের উদ্ধার করা। পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদের বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

পুরুলিয়া: বজ্রপাত কেড়ে নিল দুই তরতাজা কিশোরের প্রাণ। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটে বান্দোয়ান থানার কুচিয়া গ্রামে সিআরপিএফ ক্যাম্পের পাশে। জানা যায় কুচিয়া গ্রামের বাসিন্দা শুসেন হেমব্রম (১৬) ও জয়ন্ত মর্মু (১৪)। দুজনেই নাবালক। বজ্রপাতে গুরুতর আহত হয় তারা। স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গিয়েছে, তাদের শনিবার বিকেলে পশুচারতে গিয়েছিলেন। তারপর থেকেই আর বাড়ি ফেরেনি, এরপর বাড়ির লোকজন খোঁজাখুজি করতেই গভীর রাতে ফাঁকা মাঠ থেকে অচৈতন্য অবস্থায় তাদের উদ্ধার করা। পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদের বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
বাঁকুড়ায় বজ্রপাতে মৃত্যু কৃষকের
বাঁকুড়ায় জমিতে চাষ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক কৃষকের। মৃত কৃষকের নাম বসন্ত লোহার (৫৯) বাড়ি বিষ্ণুপুর থানার মোলকারি গ্রামে। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে চারটের সময় গ্রামের পাশেই চাষাবাদ করতে যায় ওই কৃষক। তখনই এলাকায় মুষলধারে বৃষ্টি সহ বজ্রপাত হয়। সেখানেই আচমকাই বজ্রপাতে জমির পাশের আলে মাটিতে লুটিয়ে পড়ে ওই কৃষক। সেখানেই তাঁর মৃত্যু হয়। তার মৃতদেহ দীর্ঘ সময় জমির পাশে পড়েছিল। দীর্ঘক্ষণ ওই কৃষক বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য সহ স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে দেয় বিভিন্ন প্রান্তে। রাত আটটা নাগাদ স্থানীয়রা দেখতে পান ওই কৃষক পড়ে রয়েছে জমির পাশের আলে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আজ মৃতদেহ ময়না তদন্ত করা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া।
কিছুদিন আগে আরও একটি খবর প্রকাশ্যে এসেছিল, সেখানে দেখা গিয়েছিল বিষ্ণুপুরে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় মৃত্যু দুজনের। এলাকায় নেমেছে শোকের ছায়া। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার ভালুকা গ্রামের স্বপন মান্ডি (৫৯) ও হেতাগোড়া গ্রামের বৃদ্ধ বাবলু সর্দার (৭১) পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভালুকা গ্রামের বাসিন্দা স্বপন মান্ডি শুক্রবার সন্ধ্যের আগে জমিতে কাজ সেরে বাড়ি আসেন। তখনই এলাকায় শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টিপাত সাথে বজ্রপাত কৃষ্ণচন্দ্র মান্ডির একটি গবাদি পশু বাড়ির পাশেই একটি খেলার মাঠে ছিল। সেই গরুটি বাড়িতে আনতে গিয়ে হঠাৎ করেই বিকট শব্দে একটি বজ্রপাতের আঘাতে মাঠেই লুটিয়ে পড়েন স্বপন মান্ডি। দীর্ঘ সময় মাঠে পড়ে থাকার পর তাকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
Before You Go
Akhruzzaman News: "BJP-র বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চাই", মন্তব্য আখরুজ্জামানের | ABP Ananda





















