এক্সপ্লোর

Purulia News: কাশীপুরে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের ! খুন বলে দাবি বিজেপির

BJP News: বাড়ির লোকদের সামনে রেখে ময়নাতদন্ত করা হয়েছে। তার ভিডিও করা হয়েছে। তবে, শরীরের বাইরে বা ভিতরে সেরকম কোনো চোট পাওয়া যায়নি।

কাশীপুর : পুরুলিয়ার (Purulia News) কাশীপুরে এক যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাপানউতোর। মৃত হরনাথ মণ্ডল দলের যুব মোর্চার মণ্ডল সম্পাদক ছিলেন বলে দাবি করেছে বিজেপি। কাশীপুরের জোড়থল গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় যুবকের দেহ। পরিবারের সন্দেহ, এটা আত্মহত্যা নয়, হত্যা হতে পারে। যদিও এখনও থানায় কোনো অভিযোগ জমা পড়েনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হরনাথের মুখে কাপড় গোঁজা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ও জেলা সভাপতি বিবেক রাঙ্গা। খুনের অভিযোগ করেছেন তাঁরা। যদিও তৃণমূলের দাবি, এটা অস্বাভাবিক মৃত্যু। এনিয়ে রাজনীতি করা উচিত নয়।  অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, জানিয়েছেন পুলিশ সুপার। বাড়ির লোকদের সামনে রেখে ময়নাতদন্ত করা হয়েছে। তার ভিডিও করা হয়েছে। তবে, শরীরের বাইরে বা ভিতরে সেরকম কোনো চোট পাওয়া যায়নি।  

আগেও বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু !

২০২২ সালে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল এই জেলায়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে তিন বিজেপি (BJP) কর্মীকেই। 

পুরুলিয়ার মানবাজার থানার গোপালনগরে এক বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। নিহত বিজেপি কর্মীর নাম ছিল মানস মাহাতো। তারপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ওই বিজেপি কর্মী পুঞ্চা থানার পাঁড়ুই গ্রামের বাসিন্দা ছিলেন। দেহ উদ্ধারের পরে মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে খুনের (Murder) মামলা রুজু করে তদন্ত শুরু হয়। অবশেষে একাধিক জায়গায় হানা দিয়ে বিজেপি কর্মী খুনে, বিজেপিরই ৩ কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের তরফে দাবি করা হয়, নেশার আসরে নিজেদের মধ্যে গন্ডগোল হয় ওই যুবকদের। সেখানেই বচসার জেরে খুন হন মানস মাহাতো। তখন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভা মুরুগন বলেন, 'আমরা প্রথমে একজনকে ধরি। তারপর আরও দুজনের সন্ধান পাই। সবাই একসঙ্গে মদ খাচ্ছিল। সৌমিত্র মানসের মাথায় আঘাত করে। মারা গিয়েছে দেখে ব্রিজের ওপর থেকে ফেলে দেওয়া হয়।'

আরও পড়ুন ; গলায় ফাঁসে ঝুলে মৃত্যু কাশীপুরের বিজেপি যুব নেতার, হাইকোর্টে পেশ ময়নাতদন্তের রিপোর্ট 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget