এক্সপ্লোর

Cossipore BJP worker Death : গলায় ফাঁসে ঝুলে মৃত্যু কাশীপুরের বিজেপি যুব নেতার, হাইকোর্টে পেশ ময়নাতদন্তের রিপোর্ট

Cossipore BJP worker Death Update : ময়নাতদন্তের রিপোর্ট-সহ অন্যান্য নমুনা, নথি ও তথ্য রাজ্যের তদন্তকারীদের হস্তান্তরের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সৌভিক মজুমদার, কলকাতা  : গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু হয়েছে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার। ঝোলার আগে পর্যন্ত দেহে প্রাণ ছিল। হাইকোর্টে বিজেপি যুব নেতার ময়নাতদন্তের রিপোর্ট পেশ করল আলিপুর ইস্টার্ন কম্যান্ড হাসপাতাল। বিজেপি যুব নেতার অস্বাভাবিক মৃত্যু-মামলায় আজ আদালতে জমা পড়ে ময়নাতদন্তের রিপোর্ট।

ময়নাতদন্তের রিপোর্ট-সহ অন্যান্য নমুনা, নথি ও তথ্য রাজ্যের তদন্তকারীদের হস্তান্তরের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার অস্বাভাবিক মৃত্যুতে হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী। সেই মামলাতেই সিবিআই তদন্তের দাবি জানায় মৃত বিজেপি যুব নেতার পরিবার।

SIT গঠন
কাশীপুরে বিজেপির যুব নেতা অর্জুন চৌরাসিয়া কি আত্মঘাতী হয়েছেন? না, তাঁকে খুন করা হয়েছে? মৃত বিজেপির যুব নেতার মা-র চাঞ্চল্যকর দাবি ঘিরে  সামনে আসে এই প্রশ্ন! কাশীপুরে বিজেপির যুব নেতার মৃত্যুর তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা SIT গঠন করে কলকাতা পুলিশ। লালবাজার ও কাশীপুর থানায় হাজিরা দেওয়ার জন্য মৃত বিজেপি যুব নেতার পরিবারকে নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তা তারা প্রত্যাখ্যান করে। আদালতের নির্দেশ ছাড়া থানায় যেতে রাজি নন তাঁরা। মৃতের মোবাইল ফোন ও ই-মেল আইডির পাসওয়ার্ড চেয়ে, তাঁর পরিবারকে চিঠি দেওয়া হয় SIT-র তরফে। চিঠিটি গ্রহণ করলেও কোনওরকম তথ্য দিতে চায়নি মৃতের পরিবার। কাশীপুরের যুব নেতার মৃত্যু ঘিরে তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতোর। 

প্রেক্ষাপট
গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন অর্জুন চৌরাসিয়া। শুক্রবার সকালে বাড়ির কাছেই উদ্ধার হয় কাশীপুরের বিজেপির যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়া মৃতদেহ। ঘটনা ঘিরে সেদিনই তুঙ্গে ওঠে তৃণমূল- বিজেপির তরজা। রাজনৈতিক উদ্দেশ্যে খুন বলে ঘটনাস্থলে গিয়ে অভিযোগ করেন অমিত শাহ।  পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তিতে জড়ান স্থানীয় বাসিন্দারা। বিজেপির যুব মোর্চার নেতার রহস্যমৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের হয়।  হাইকোর্ট  নির্দেশ দেয়  আলিপুরের সেনা হাসপাতালে ময়নাতদন্ত করার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget