এক্সপ্লোর

Jhalda News: টাকা তুলতে গিয়ে দেখলেন নথিই ভুয়ো! ঝালদায় গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত খোদ পোস্ট মাস্টার

Purulia News: ঝালদা ডাকঘর সূত্রে খবর, যে সব পাসবই এবং সার্টিফিকেট নিয়ে আমানতকারীরা টাকা তুলতে এসেছিলেন, তা সবই স্ক্যান করা।

সন্দীপ সমাদ্দার,পুরুলিয়া: সরকারের ঘরে নিরাপত্তার আশ্বাস রয়েছে। তাই কুড়িয়ে বাড়িয়ে যা পেরেছিলেন পোস্ট অফিসেই (Post Office) জমা করেছিলেন। কিন্তু সেখানেই গ্রাহকদের স্থানীয় আমানত নিয়ে দুর্নীতির অভিযোগ। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ খোদ পোস্টমাস্টারের বিরুদ্ধে। তাতে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বিষয়টি সামনে আসার পর থেকেই অভিযুক্ত পোস্ট মাস্টার নিখোঁজ বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে অভিযোগ। 

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ পোস্ট মাস্টারের বিরুদ্ধে

পুরুলিয়ার (Purulia News) ঝালদায় (Jhalda News) এলাকার ছোট্ট গ্রামীণ ডাকঘর। আর সেখানেই আমানতের নামে প্রতারণা করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পোস্ট মাস্টারের বিরুদ্ধে। টাকা ফেরতের দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ। এই প্রেক্ষাপটে ‘নিখোঁজ’ অভিযুক্ত পোস্ট মাস্টার। পরিবারের তরফে মিসিং ডায়েরি দায়ের করা হয়েছে পুরুলিয়া জিআরপি থানায়। 

অভিযুক্ত পোস্ট মাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ঝালদা পোস্ট অফিসের ইন্সপেক্টর। পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের অন্তর্গত পাট ঝালদা গ্রামে রয়েছে এই শাখা ডাকঘর। এখানকার পোস্টমাস্টার পদে রয়েছেন সম্যক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসীদের একাংশের অভিযোগ, স্থায়ী আমানতের নামে টাকা সংগ্রহ করে তা আত্মসাৎ করেছেন তিনি। 

আরও পড়ুন: Anubrata Mandal Arrested: কোনও বেনামি সম্পত্তি নেই, তদন্তে ১০০% সহযোগিতা, যাবতীয় অভিযোগ খারিজ অনুব্রতর

ঝালদা ডাকঘর সূত্রে খবর, যে সব পাসবই এবং সার্টিফিকেট নিয়ে আমানতকারীরা টাকা তুলতে এসেছিলেন, তা সবই স্ক্যান করা। একটাও আসল নথি নয়। এক আমানতকারী বলেন, ‘‘বাড়ি তৈরির জন্য ১০ হাজার টাকা তুলতে গিয়েছিলাম। বলল, এসব আসল নয়। স্ক্যান করা সার্টিফিকেট।’’

ঝালদা উপ-ডাকঘরের পোস্ট মাস্টার মধুমঙ্গল দাস বলেন, ‘‘ওই ডাকঘরে এনএসসি, এমআইএস করার অনুমতি নেই। যা আনা হয়েছিল সবই স্ক্যান করা। উর্ধ্বনত কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা খোঁজ নিয়ে দেখবে।’’

প্রতারণার অভিযোগ নতুন মাত্রা পেয়েছে অভিযুক্ত পোস্ট মাস্টারের আত্মীয়ের কথায়। অভিযুক্ত পোস্টমাস্টারের কাকা পার্থসলিল ভট্টাচার্য বলেন, ‘‘আমরা প্রায় ৫০ লক্ষ টাকা ইতিমধ্যেই ফেরত দিয়েছি।’’  অভিযুক্ত পোস্টমাস্টারের পরিবার সূত্রে দাবি, বুধবার বাড়ি থেকে বেরনোর পর আর ফেরেননি তিনি। 

টাকা ফেরত দিতে হবে বলে বিক্ষোভ গ্রামবাসীদের

এর আগে, নথি জাল করে সাড়ে ৫ কোটির বেশি টাকা তছরুপের অভিযোগে গত মাসে সিঁথির প্রাক্তন পোস্ট মাস্টারকে গ্রেফতার করা হয়। ১১ লক্ষের বেশি টাকা তছরুপের অভিযোগে গত মে মাসে বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার গ্রেফতার হন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, রাজ্যের বিভিন্ন পোস্ট অফিসে দুর্নীতির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget