এক্সপ্লোর

Anubrata Mandal Arrested: কোনও বেনামি সম্পত্তি নেই, তদন্তে ১০০% সহযোগিতা, যাবতীয় অভিযোগ খারিজ অনুব্রতর

Cattle Smuggling Case: শুধু তাই নয়, তদন্তে অসহযোগিতার অভিযোগও কার্যতই উড়িয়ে দিলেন অনুব্রত। জানালেন, ১০০ শতাংশ সহযোগিতা করছেন তিনি।

কলকাতা: নামে, বেনামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে বলে জানা যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে (CBI)। কিন্তু যাবতীয় অভিযোগ খারিজ করে দিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। শনিবার সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য যাওয়ার সময় জানিয়ে দিলেন, কোনও বেনামি সম্পত্তি নেই তাঁর। শুধু তাই নয়, তদন্তে অসহযোগিতার অভিযোগও কার্যতই উড়িয়ে দিলেন অনুব্রত। জানালেন, ১০০ শতাংশ সহযোগিতা করছেন তিনি।

বেনামি সম্পত্তি, ১৭ কোটির ফিক্সড ডিপোজিট, অভিযোগ খারিজ অনুব্রতর

শনিবার সকালে নিজাম প্যালেস থেকে বেরনোর সময় এমন মন্তব্য করেন অনুব্রত। ১৭ কোটির ফিক্সড ডিপোজিট উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। সেই নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিক। সিবিআই যা বলছে, তাতে কী জবাব তাঁর, প্রশ্ন করা হয় অনুব্রতকে। উত্তরে তিনি বলেন, ‘‘বলতে দিন।’’ বেনামি সম্পত্তির অভিযোগ নিয়ে প্রশ্ন করলে বলেন, ‘‘কোনও বেনামি সম্পত্তি নেই।’’  

গোড়া থেকেই অনুব্রতর বিরুদ্ধে তদন্ত অসহযোগিতার অভিযোগ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাহলে কি সত্যিই তদন্তে অসহযোগিতা করছেন তিনি, নাকি পূর্ণ সহযোগিতা করছেন, প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে অনুব্রত বলেন, ‘‘১০০ শতাংশ’’, অর্থাৎ তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন বলে জানালেন তিনি।

আরও পড়ুন: Anubrata Mondal: রাইস মিলের গ্যারাজে থাকা গাড়ি, মিলল অনুব্রত-যোগ

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রতকে গ্রেফতার করেছে সিবিআই।  তাঁর একাধিক ঠিকানায় চালানো হয়েছে তল্লাশি। তাতে অনুব্রত-সহ ঘনিষ্ঠদের প্রায় ১৬ কোটি ৯৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বাজেয়াপ্ত হয়েছে বলে সিবিআই সূত্রে জানা যায়। এ ছাড়াও নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল গাড়ি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিশ মিলেছে বলে জানা গিয়েছে গোয়েন্দা সূত্রে। কিন্তু এ দিন কার্যত সব অভিযোগ খারিজ করলেন অনুব্রত।

আসানসোল বিশেষ সিবিআই আদালেত আজ তোলা হবে অনুব্রতকে

এ দিন সকাল ৭টা বেজে ৫ মিনিট নাগাদ নিজাম প্যালেস থেকে বার করা হয় অনুব্রতকে। স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে নিয়ে কমান্ড হাসপাতালের উদ্দেশে রওনা দেয় সিবিআই এবং প্রায় ৫০ জন সিবিআই জওয়ানের কনভয়। সেখান থেকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে অনুব্রতকে। সেখানে কেস ডায়েরি জমা দিতে পারে সিবিআই। অর্থাৎ এ যাবৎ তদন্তে যে যে তথ্য সামনে এসেছে, তার বিশদ তথ্য। অনুব্রতর হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হতে পারে গোয়েন্দাদের তরফে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget