এক্সপ্লোর

Kurmi Movement : ৫ দিনের ভোগান্তি শেষ, পুরুলিয়ায় অবরোধ প্রত্যাহার কুড়মিদের ! এরপর কী ?

Agitation of Kurmi : রাজ্য কমিটির সঙ্গে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়ে দেন তাঁরা।

হংসরাজ সিংহ, পুরুলিয়া : টানা পাঁচদিন ভোগান্তির পর পুরুলিয়ায় (Purulia) রেল-সড়ক অবরোধ প্রত্যাহার করল কুড়মি সম্প্রদায় (Kurmi Community)। আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত মাহাতো (Ajit Mahato) জানিয়েছেন, নবান্ন থেকে চিঠি পাঠিয়ে মুখ্যসচিবের (Chief Secretary) সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাব আদতে ধোঁকাবাজি। তাই রাজ্যের প্রস্তাব না মেনে, নিজেরাই অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি কুড়মিদের নেতা অজিত মাহাতোর। কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর আন্দোলন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। তবে পুরুলিয়ায় অবরোধ উঠলেও, খেমাশুলিতে কুড়মি আন্দোলন এখনও চলছে। অজিত মাহাতো আজ সাফ বলেন, "এটা পুরোপুরি আদিবাসী সমাজের নিরপেক্ষ আন্দোলন। এটা কোনও সরকার বা দলের বিষয় নয়। যে চিঠিটি দেওয়া হয়েছিল, তাতে লেখা ছিল সিএসের সঙ্গে ১০ তারিখে বৈঠক। সেখানে আপনারা আসুন। চিঠি ফেরত দিলাম, মানিনি। এতে কোনও কাজ হবে না। এর আগও এরকম করেছে। কোনও লাভ হবে না। তাই আমরা চিঠি প্রত্যাখ্যান করলাম।"

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকায় অন্তর্ভুক্তি, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে রাজ্য়ের পশ্চিমাঞ্চল জুড়ে গত পাঁচ দিন ধরে লাগাতার আন্দোলন চালায় কুড়মি সম্প্রদায়। প্রশাসন ও পুলিশের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরেও মেলেনি রফাসূত্র। কাটেনি জট, পাঁচদিন ধরে চলে কুড়মি আন্দোলন। চলে রেল ও রাস্তা অবরোধ। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে আদিবাসী কুড়মিদের আন্দোলনে জেরে রবিবারও বিপর্যস্ত থেকেছে দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল। বাতিল করা হয় বহু ট্রেন।

যাত্রী-ভোগান্তি-

এভাবে রেল-সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। আজ সকালে তির-ধনুক নিয়ে মিছিল করেন কুড়মিরা। দাবি পূরণ না হলে আজ থেকেই বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে তাঁরা জানান। আজ সকাল পর্যন্ত প্রশাসনের সঙ্গে আদিবাসী কুড়মি সমাজের দফায় দফায় বৈঠকের পরেও সমাধান সূত্র না মেলায় পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউর স্টেশন ও পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে চলে অবরোধ। 

এপ্রসঙ্গে উল্লেখ্য, কুড়মি আন্দোলনের জেরে ৫ দিনে প্রায় ৫০০ ট্রেন বাতিল করা হয়েছে। তীব্র গরমে চূড়ান্ত হয়রানির শিকার হন সাধারণ মানুষ।

আরও পড়ুন ; ‘রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে', কুড়মি আন্দোলন প্রসঙ্গে নিশানা শুভেন্দুর

সেরা শিরোনাম

TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Calcutta High Court: ‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, ‘কোনও পরিবর্তন নেই’, পাল্টা নিশানা বিজেপি-র
‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, ‘কোনও পরিবর্তন নেই’, পাল্টা নিশানা বিজেপি-র

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget