এক্সপ্লোর

Purulia News:ম্যাজিক ভ্যানের চাকা ফেটে ৪ জনের মৃত্যু, আহত ১০, মর্মান্তিক দুর্ঘটনা এই জেলায়..

Purulia Magic Van Accident: ৩২নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় একাধিক মৃত্যু..

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: ম্যাজিক ভ্যানের চাকা ফেটে করে দুর্ঘটনা (Accident)। তার জেরেই ৪ জনের মৃত্যু ও আহত ১০। জামশেদপুর বোকারো ৩২নম্বর জাতীয় সড়কে পুরুলিয়ার মফস্বল থানার আইমুন্ডি মোড়ের কাছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ।

আজ সকালে জয়পুর থানার রামামতি, চৈতনডি গ্রামের প্রায় ২০ জন ছাগল ব্যবসায়ী একটি লড়িতে করে পুরুলিয়ায় আসছিলেন মফস্বল থানার আইমুন্ডি মোড়ের কাছে আচমকাই লরির সামনের চাকা ব্লাস্ট করায় লরিটি উল্টে যায় লরিতে থাকা প্রত্যেকেই আহত হয়। পুলিশ ও স্থানীয় মানুষ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে ৪জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। ঘটনায় আহত ১জনকে উন্নততর চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়।

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের রামনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই ভাইয়ের। মৃতরা ক্য়ানিংয়ের তালদির বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন এক তরুণীও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তরুণীও তালদির বাসিন্দা। কবাডির অনুশীলন সেরে ফিরছিলেন বলে পরিবারের দাবি। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল একটি মোটরবাইক ও একটি স্কুটার। পুলিশের অনুমান,  রাত ৩টে নাগাদ দুর্ঘটনা ঘটে।বাইক ও স্কুটারে কোনও গাড়ি ধাক্কা মারে। ঘাতক গাড়়ির ধরতে এরপরেই তদন্তে নামে বারুইপুর থানার পুলিশ।
 
অপরদিকে, কলকাতার দুই প্রান্তে দুটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২ জনের। রাতে হেস্টিংস থানার সেন্ট জাজেস গেট রোড ও ক্লাইভ রোডের সংযোগস্থলে বেপরোয়া বাইক নিয়ন্ত্রণ হারানোয় মৃত্যু হয়েছিল এক যুবকের। আহত হয়েছিলেন আরও একজন। অন্যদিকে, গড়িয়াহাটে হাজরা ও গরচা রোডের সংযোগস্থলে পিক আপ ভ্যানের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়। আহত হন ওই যুবকের দুই সঙ্গীও।
 
 
সম্প্রতি কয়েক ঘণ্টার ব্যবধানে রাজ্যের দুই জেলাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৫ জনের।   রাত ১০টা নাগাদ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া লরির সঙ্গে যাত্রী বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল গাড়ি চালক ও দুই মহিলা-সহ ৪ জনের। আহত হয়েছিলেন আরও ৫ জন। মৃত ও আহতরা সকলেই রায়গঞ্জের বাসিন্দা। লরি চালক পলাতক। অন্যদিকে, হুগলির গোঘাটে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক বাইক আরোহীর। জামাই ষষ্ঠী উপলক্ষ্যে মাংস কিনতে গিয়েছিলেন ওই যুবক। সকাল ৭টা নাগাদ বাঁকুড়ার কোতুলপুরগামী লরি তাঁর বাইকে ধাক্কা মারে। এরপর মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশকেও বিক্ষোভের মুখে পড়তে হয়।ঘণ্টা দেড়েক অবরুদ্ধ ছিল আরামবাগ-বিষ্ণুপুর রাজ্য সড়ক। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget